• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

বরকলে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যাক্তের অভিযোগ

পুলিন চাকমা, বরকল (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2017   Tuesday

রাঙামাটির বরকল উপজেলার ডানের আইমাছড়া সাক্রাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যাক্তের অভিযোগ করছে স্বয়ং ছাত্রীদের অভিভাবক ও এলাকার লোকজন। তারা ওই শিক্ষকের বিরুদ্ধে  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে ২৫জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ করেছেন।

 

 ঘটনার শিকার  স্কুল ছাত্রী ও তাদের অভিভাবকরা জানান, বরকল উপজেলার ডানের আইমাছড়া সাক্রাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম গেল কয়েক মাস ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ৩জন ছাত্রী ও চতুর্থ শ্রেনীর ২জন ছাত্রীকে নানা ভাবে উত্ত্যাক্ত করে আসছেন। বিভিন্ন সময়ে ও ক্লাস করার সময় তাদের পেছনের বেঞ্চে আলাদা করে বসিয়ে তাদের বুকে ও স্পর্শকাতর স্থানে হাত দিতেন। ওই শিক্ষকের ভয়ে ছাত্রীরা প্রথমে সহ্য করলেও পরে তাদের অভিভাবকদের বিষয়টি জানায়। অভিভাবকরা বিষয়টি জানার পর বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক সুবেশ ধন চাকমাকে মৌখিকভাবে জানালে তারা বিচারের আশ্বাস দেন। কিন্তু বিচার না পাওয়ায় তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানালেন ঘটনার শিকার ছাত্রীদের অভিভাবক প্রিয়ময় চাকমা,নিল কুমার চাকমা ও কুমদিনী চাকমা।

 

তারা আরো জানান, এ বিষয়ে রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ চেয়ারম্যান,জেলা প্রশাসক,উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,থানা অফির্সাস ইনচার্জ,আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বরাবরে অবগতির জন্য অনুলিপি  দিয়েছেন।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুশীল কুমার চাকমা জানান- ঘটনার শিকার ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যটা পাওয়া যায়। এখন এলাকার অনেকেই ছাত্রীদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। তবে এ ব্যাপারে সুষ্ঠ বিচার হওয়া দরকার।

 

 অভিযুক্ত সহকারী শিক্ষক রেজাউল করিম জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সবই মিথ্যা ও বানোয়াট। তাকে ওই বিদ্যালয় থেকে সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি দাবী করেন।

 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সেটি সমাপনী পরীক্ষার আগে। তখন লিখিত অভিযোগ না পাওয়ায় কোন পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি। তবে কয়েকদিন আগে যেহেতু লিখিত অভিযোগ দেয়া হয়েছে সেই ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান বলেন, ঘটনার বিষয়টি অবগত রয়েছেন। এ ব্যাপারে জেলা থেকে তদন্ত কমিটি করে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ