• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন এবং কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমাদান

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2017   Tuesday

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মঙ্গলবার নেতাকর্মীদেও সাথে নিয়ে মেয়র ও কাউন্সিল পদ প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে মেয়র পদে ৫ জন এবং কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন রয়েছেন। 


উল্লেখ্য, ২০০৪ সালের দিকে বাঘাইছড়ি উপজেলায় বাঘাইছড়ি পৌরসভা হিসেবে ঘোষনা করে সরকার। তবে দীর্ঘ দিন প্রশাসক দিয়ে এ পৌর সভার কার্যক্রম চালালেও ২০১২ সালের ৮ জানুযারী নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পৌর সভার বর্তমানে ১০ হাজার ১৭৭ জন ভোটার রয়েছেন। আগামী ১৮ ফেব্রুয়ারী এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।


বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের ঘোষিত বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের উৎসবমূর পরিবেশে গতকাল মেয়র ও কাউন্সিলর পদে পদ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাফর আলী খান, বিএনপির মনোনীত প্রার্থী ওমর আলী, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা সেলিম উদ্দীন বাহারী, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান এবং স্বতন্দ্র প্রার্থী ও উপজেলা পৌর আওয়ামীলীগ নেতা সূজিত চাকমা।

 

এছাড়া এ পৌর সভার ৯টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিল এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৬জন মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টার্নি কর্মকর্তা জমির উদ্দীন জানান, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ৫ জন প্রার্থী এবং কাউন্সিলর পদে ২৭ জন এবং সরিক্ষত মহিলা কাউন্সিলর পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৮ জানুয়ারী মনোনয়নপত্রের যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র কোন প্রকার ভূলত্রুতি থাকলে বাতিল বলে গণ্য হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ