• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

যৌবন হারিয়ে মরণ দশায় চেংগী নদী!

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2014   Tuesday

জলবায়ুর প্রভাব পড়েছে খাগড়াছড়ির পানছড়িতেও। গত কয়েক দশক ধরে অব্যাহত গাছ-বাঁশ কাটার ফলে মরণ দশায় চেংগী নদী। সত্তর, আশির দশকে পানিতে টুইটম্বুর ছিল চেংগী নদী। গভীরতা ছিল অনেক। চলত শত শত নৌকা। সড়ক যোগাযোগ সুবিধা না থাকায় মালামাল পরিবহনের পরিবহনের প্রধান মাধ্যম ছিল নৌকা। নৌকায় মালামাল পরিবহন করত ব্যবসায়ীরা। এখন নৌকা চলাতো দূরের কথা বোরো চাষীরাও বোরো চাষে পানি দেওয়ার পানি পাচ্ছে না। নদীর দু’পাড় এখন শুধু বালুচর। প্রমত্ত চেংগী নদী হেঁটে পার হয় এলাকাবাসী। নদীর বালুচরে বালুর ছোট ছোট বাঁধ দিয়ে পানি জমা করে বোরো চাষী চাষে পানি দিতে হচ্ছে। অভিজ্ঞ মহলের ধারনা- অব্যাহত কাঠ, বাঁশ কাটার, জুম চাষী অব্যাহত পাহাড়ে মাটি খুঁড়ে জুম চাষ করার ফলে পাহাড় উম্মুক্ত হয়ে পড়েছে এবং মাটি য় হয়ে নদীর তলদেশ ভরাট করছে। তাই উপজেলার চেংগী নদী, পূজ গাং নদী, তারাবন ছড়া নদীর এখন মরন দশা। বৃষ্টি পানির সঙ্গে পাহাড়ের মাটি আর বালি এসে নদীর তলদেশ ভরাট করছে। নদী ভরাট হয়ে যাওয়ার কারনে বৃষ্টি হলেই বন্যায় পাবিত হয় নিুাঞ্চল। দেখা দেয় তীর ভাঙ্গন। পানছড়ি উপজেলার প্রবীন কার্বারী শান্তি কুমার চাকমা বলেন পাহাড়ে আগের মতো গাছ,বাঁশ নেই। বন দস্যুদের কারনে এমন দশা হয়েছে। মাটি য় হয়ে নদীর তলদেশ ভরাট হয়েছে। এলাকার আবহাওয়া পরিবর্তন হয়েছে। গমর কালে অতিরিক্ত গরম, শীতকালে অতিরিক্ত শীত আর বর্ষা মৌসুমেও আগের মতো বৃষ্টি হয় না। সত্তর, আশির দশকে নৌকা চলত। মালামাল পরিবহনের প্রধান মাধ্যম ছিল নৌকা। রাঙামাটি, মহালছড়ি, খাগড়াছড়ি, পানছড়ির ব্যবসায়ীরা নৌকায় করে মালামাল পরিবহন করত। আমরাও নৌকায় করে রাঙামাটি আসা-যাওয়া করতাম। চাষেীদের বোরো চাষের সুবিধার জন্য নদীর পাড়ে পাম্প মেশিন বসিয়েছেন পূজ গাং এলাকার অরিজিৎ চাকমা। তিনি বলেন, নদীতে পানি কমে যাওয়ার কারনে চাষীরা ঠিক সময়ে পানি তুলতে পারছে না। পাম্পের পাশে বালুর ছোট ছোট বাঁধ দিয়ে পানি জমা করে পানি তুলতে হচ্ছে। এতে ফলন নিয়ে চিন্তিত চাষীরা। আগামী এ সমস্যা আরো প্রকট আকার ধারন করবে। পানছড়ি উপজেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, শুস্ক মৌসুমে নদীতে পানি না থাকার কারনে চাষীরা ঠিকমতো বোরো চাষ করতে পারছে না। চাষীদের সুবিধার্থে পানছড়ি শান্তিপুর এলাকায় চেংগী নদীতে পৌনে দশ কোটি টাকা ব্যায়ে একটি রাবার ড্যাম স্থাপন করা হয়েছে। এর ফলে ১০০ হেক্টর জমিতে ৩০০০ কৃষক বোরো চাষের সুবিধা পাচ্ছে। চেংগী নদীতে আগের মতো পানি থাকলে রাবার ড্যাম বসানোর কোন প্রয়োজন ছিল না। তবে এর সুফল পাচ্ছে না উপজেলার লোগাং, পূজগাং ও চেংগী ইউনিয়নের চাষীরা। এ নিয়ে তাদের মধ্যে ােভ বিরাজ করছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ