• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

ট্রাকে অগ্নিসংযোগের প্রতিবাদে রাঙামাটিতে পার্বত্য শ্রমিক পরিষদসহ তিনটি সংগঠনের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2017   Tuesday

রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ির সড়কের নানিয়ারচর উপজেলায় কাঠালতলী এলাকায় পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য শ্রমিক পরিষদসহ তিনটি সংগঠন প্রতিবাদ সভা করেছে।

 

পার্বত্য শ্রমিক পরিষদের  জেলা শাখার সভাপতি  মোঃ রাসেল ইসলাম সাগর ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন সিকদারের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,   শহরের কাঠালতলীস্থ পার্বত্য গণ পরিষদের জেলা শাখার কার্যালয়ে প্রতিবাদ সভায় পার্বত্য শ্রমিক পরিষদের জেলা সভাপতি মোঃ রাসেল ইসলাম সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ পারভেজ তালুকদার।

 

এসময় পার্বত্য গণ পরিষদের জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল খালেক, পার্বত্য শ্রমিক পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক বাবু বিশ্বজিৎ সেন, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল রিগ্যান এবং পার্বত্য ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন সিকদার , জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ তিন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি বন্ধ, সন্ত্রাস মুক্ত ও  ট্রাক পুড়ানোর ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী উচ্চারন করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ