• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বরকল প্রেস ক্লাবের ৭সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন
পুলিন বিহারী চাকমা সভাপতি ও বিহারী চাকমা সম্পাদক নির্বাচিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2017   Wednesday

বরকল উপজেলা প্রেস ক্লাবের বুধবার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পুলিন বিহারী চাকমা(দৈনিক সমকাল) ও সাধারন সম্পাদক বিহারী চাকমা(সকালের খবর)নির্বাচিত হয়েছে।

 

বরকল প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, জেএসএস-এর উপজেলা শাখার সভাপতি উৎপল চাকমা, বরকল থানার প্রতিনিধি এএসআই আমিনুল ইসলাম, বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা ছাড়াও প্রেস ক্লাবের  সদস্যসহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে  বরকল প্রেস ক্লাবের ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শান্তিময় চাকমা(দ্য ডেইলি নিউ এজ) উছিংচা রাখাইনকে (৭১টিভি) কোষাধ্যক্ষ, ইতিময় চাকমাকে (দৈনিক রাঙামাটি) দপ্তর সম্পাদক,  সদস্য দৈনিক আলোকিত সময় পত্রিকার জেলা প্রতিনিধি পলাশ চাকমা ও ফ্রিল্যান্স সাংবাদিক সুবিমল চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ