• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ক্রীড়ামোদী শিক্ষার্থীদের অংশগ্রহনে এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2017   Sunday

শনিবার রাঙামাটিতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়ামোদী শিক্ষার্থীদের অংশগ্রহনে দিনব্যাপী এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

ক্রীড়া পরিষদের আওতাধীন রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় রাঙামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেটিডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার উদ্ধোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান। জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু। এ সময় রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ ও জেলা ক্রিড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তারা বলেন, পড়ালেখায় অধিক মনোযোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় প্রতিভা অর্জন করে নিজেকে একজন ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে হবে।

 

অনুষ্ঠিত প্রতিযোগিতায় রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয়, ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয় ও মোনঘর আবাসিক বিদ্যালয়েল প্রায় শতাধিক ক্রীড়ামোদী ছাত্র-ছাত্রী মোট ২০টি ইভেন্টে খেলায় অংশ নেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ