• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2017   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে জালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়তুননূর বেগমের সভাপতিত্বে অতিথি ছিলেন সনাক সহ-সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা ও অমলেন্দু হাওলাদার। সমাবেশ সঞ্চালনা করেন টিআইবি’র রাঙামাটি এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম।

 

মা সমাবেশের সভাপতি সমাপনী বক্তব্যে প্রতিমাসে বিদ্যালয়ে নিয়মিত মা সমাবেশ আয়োজনের মাধ্যমে অভিভাবক ও বিদ্যালয়ের সাথে সেতুবন্ধন তৈরীর অঙ্গীকার করেন।

 

মা সমাবেশে বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ছাত্রছাত্রীদের মা-দের ভূমিকা নিয়ে আলোচনা হয়। মা সমাবেশে বিদ্যালয়ে ও বাড়িতে ছাত্রছাত্রীরা সঠিকভাবে পড়ালেখা করছে কিনা, বিদ্যালয়টি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং নিয়মিত পাঠদান করা হয় কিনা সে বিষয়ে মা-দের সচেতনতার উপর গুরুত্ব দেয়া হয়।

 

মা সমাবেশে উপস্থিত মা-রা উন্মুক্ত আলোচনায় বলেন বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ পাঠদানে আন্তরিক নয় এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয় না। বিদ্যালয়ে টয়লেট থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা তা ব্যবহার করতে পারে না। উপস্থিত মা-রা আরও বলেন, বিদ্যালয়ে বর্তমানে ৪ জন শিক্ষক রয়েছে কিন্তু শিশু শ্রেণীর জন্য আরও একজন শিক্ষক নিয়োগ করা হলে পড়ালেখার মানের উন্নয়ন হবে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত মা-দের মতামত ও বিদ্যালয়ের সমস্যাসমূহ উপস্থাপনের জন্য ধন্যবাদ জানান এবং উক্ত সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।

 

মা সমাবেশে সনাক সহসভাপতি অমলেন্দু হাওলাদার বলেন সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর মাধ্যমে অভিভাবকদের দায়িত্ব শেষ নয় সন্তান সঠিকভাবে পড়াশোনা করছে কিনা এবং শিক্ষকবৃন্দ সঠিকভাবে পাঠদান করছেন কিনা এ বিষয়ে মা-দের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

অতিথির বক্তেব্যে সনাক সহসভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন,শিশুদের নৈতিকশিক্ষা ও আচারআচরণ সম্পর্কে মা-দের সচেতন হওয়া এবং মেয়েদের বাল্য বিবাহ না দিয়ে সুষ্ঠু শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য মা-দের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ