• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আলুটিলায় ট্রাক চাপায় নিহতদের স্মরণে খাগড়াছড়ির সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক মিনিট নীরাবতা পালন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2017   Sunday

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় ট্রাক চাপায় নিহতদের স্মরণে রোববার জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক মিনিট নীরবতা পালিত হয়েছে।

 

এদিকে, খাগড়াছড়ির পুলিশ সুপার মো: মজিদ আলী মহালছড়ির চোংড়াছড়ি গ্রামের একই পরিবারের চার স্বজনহারা চাইঅংগ্য মারমা’র বাড়ীতে তাঁকে সমবেদনা জানাতে যান। এ সময় তিনি বলেন, আলুটিলায় সড়ক দূর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনায় অভিযুক্তদের কোন ছাড় দেয়া হবে না। এরই মধ্যে হেলপারকে আইনের আওতায় আনা হয়েছে। শিগগির চালককেও আটক করা সম্ভব হবে। তিনি এই ঘটনায় দু:খ প্রকাশের পাশাপাশি স্বজনদের মন শক্ত করে এগিয়ে যাওয়ার অনুরোধ জানান।

 

পুলিশ সুপার মজিদ আলী নিহতের পরিবারকে নগদ অর্থ প্রদান ছাড়াও পরিবারটির পাশে সব সময় জেলা পুলিশ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

এসময় এলাকাবাসী ছাড়াও মহালছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি থানার ওসি সেমায়ুন কবির চৌধুরী, ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, নিহত নেইম্রার বাবা থোয়াইঅংগ্য মারমা উপিস্থিত ছিলেন।

 

পুলিশ সুপার মজিদ আলী আলুটিলা এলাকার মতো ঝুঁকিপূর্ন সড়কে যে কোন ধরনের উৎসব আয়োজনে প্রশাসনের সহযোগিতা নেয়ারও আহ্বান জানান তিনি।

 

এদিকে, খাগড়াছড়িতে আলুটিলা এলাকায় ট্রাক চাপায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিহত  আটজনের  স্মরণে রোববার জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এ কর্মসূচীর ঘোষনা করে।

 

অপরদিকে, আদালতের কাছে আটক ট্রাক হেলপার মো: কামরুজ্জামান সুমনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছে।

 

উল্লেখ্য, গেল শুক্রবার খাগড়াছড়ি জেলার অদূরে আলুটিলা পর্যটন এলাকায় ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্রমনি মহাস্থবির এর অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে  যোগদান করতে গিয়ে ট্রাকের চাপায় নারী-শিশুসহ ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়। তার মধ্যে মহালছড়ির চৌংড়াছড়ি গ্রামের দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৬জন নিহত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ