• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আলুটিলায় সড়ক দূর্ঘটনায় আহতদের চিকিৎসা তহবিল সংগ্রহে নাগরিক কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2017   Monday

গেল শুক্রবার খাগড়াছড়ির আলুটিলায় ট্রাক চাপায় শিশু ও নারীসহ আট জন নিহতদের স্থান শ্মশানে হলেও এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন আরো তিন জন।


এরা হলেন দরিদ্র পরিবারের রনি মারমা, অংসা মারমা এবং চিংক্যহ্লা মারমা। এরা প্রত্যেককে সুস্থ করে তুলতে কমপক্ষে দশ লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।


অথচ এসব গুরুতর আহতদের কারোরই চিকিৎসা চালিয়ে যাবার মতো নুন্যতম সামর্থ্যও নেই।তাই তাঁদেরকে বেঁচে থাকার স্বপ্ন দেখাতে এবং তাঁদের চিকিৎসা ব্যয় মেটানোর তহবিল সংগ্রহে গঠন করা হয়েছে ‘আলুটিলায় দূর্ঘটনায় আহতদের চিকিৎসা তহবিল সংগ্রহ কমিটি’।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজনীতিবিদ চাইথোঅং মারমা’র নেতৃত্বে জেলাশহরের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে এই কমিটি। এতে তরুণ সমাজকর্মী মনুঅং মারমাকে সদস্য সচিব এবং গবেষক ও সংস্কৃতিকর্মী চিংহ্লামং চৌধুরীকে সমন্বয়কারী মনোনীত করা হয়েছে।


সোমবার বিকেলে পানখাইয়া পাড়াস্থ মারমা উন্নয়ন সংসদ কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট উন্নয়ন সংগঠক ও কবি মথুরা বিকাশ ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা, হাইকোর্টের আইনজীবি এড. সমারী চাকমা, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান বাসরী মারমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সা: সম্পাদক আবু দাউদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী, রাজনীতিক ক্যজরী মারমা, সমাজকর্মী রিক্তন চাকমা, নারীনেত্রী স্যুইচিংথুই মারমা, সাংবাদিক অপু দত্ত, অংসা মারমা, উষা মারমা, চাইলাউ মারমা এবং কালাবাবু চাকমা।


সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন দিনের মধ্যে এই তহবিল গঠনে সরকারী-বেসরকারী কর্তৃপক্ষ এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে গঠিত কমিটির পক্ষ থেকে সাহায্য কামনা করা হবে। এজন্য প্রচারপত্র বিলি, শুভেচ্ছা কুপন বিক্রি, বিকাশ ও ব্যাংক হিসাব খোলা হবে। এছাড়া ফেইসবুক, মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে প্রচারণা চালানো হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ