• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

৩ মাসেও চন্দ্রঘোনা ইউপি’র নির্বাচিত প্রতিনিধিদের শপথ হয়নি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2017   Tuesday
no

no

নির্বাচন অনুষ্ঠানের ৩ মাস অতিবাহিত হলেও রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন এখনও অনুষ্ঠিত হয়নি।

 

দায়িত্ব না পাওয়ায় নব নির্বাচিত জন প্রতিনিধিগন পরিষদের কোন কাজকর্ম করতে পারছেন না। এতে এলাকাবাসীও বঞ্চিত হচ্ছে তাদের সুযোগ সুবিধা থেকে। এ নিয়ে জনগনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

সংশি¬ষ্ট সুত্রে জানা গেছে, মামলা সংক্রান্ত জটিলতার কারনে দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের সময় চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচন স্থগিত ছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে গেল ১২ নভেম্বর এ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

আ’লীগ মনোনীত নির্বাচিত চেয়ারমান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বলেন, গেল ২৩ নভেম্বর গেজেট আকারে প্রকাশিত হলেও এখনও পর্যন্ত শপথ গ্রহন অনুষ্ঠিত হয়নি। ফলে এ ইউনিয়নের ভোটাররা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নির্বাচিত চেয়ারম্যান হয়েও আমি জনগনের জন্য কিছুই করতে পারছি না।

 

 এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচনের পর বেসরকারী ফলাফল প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের জন্য যা করনীয় তা করার পর গেজেটও প্রকাশিত হয়েছে। তিনি আরো বলেন, পরবর্তীতে জেলা নির্বাচন কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ