• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

তবছড়িতে বাজার সেট নির্মাণ না হওয়ায় খোলা আকাশের নিচে বেচা-বিক্রি করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

বিহারী চাকমা, অতিথি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2017   Wednesday

রাঙামাটি শহরের তবলছড়ির শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের পাশে সেতু সংলগ্ন বাজার সেটের ব্যবসায়ী, দোকানদার নাপ্পি ও মাংস বিক্রেতারা খোলা আকাশের নিচে ও ভাঙাচোড়া টিনের ছাউনির নীচে ঝুঁকির মাঝে বেচা বিক্রির কাজ করে যাচ্ছেন বিক্রেতারা।  এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী, নাপ্পি ও মাংস বিক্রেতারা।

 

জানা যায়, তবলছড়ি  সেতু নির্মাণের সময় বিকল্প রাস্তা হিসেবে ব্যব্হার করার জন্য বাজার ফান্ডের বাজার সেটটি ভেঙ্গে একটি কাচা রাস্তা তৈরি করে সড়ক ও জনপথ বিভাগ। সেতুর কাজ শেষ হলে বাজার সেটটি পুনঃ নির্মাণের প্রতিশ্র“তি দেয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান রাঙামাটি ট্রেডার্স। তবে বহু আগে  সেতুর কাজ শেষ হলেও পুনঃ নির্মাণ করা হয়নি বাজার সেট। এতে খোলা আকাশের নীচে, ভেঙে দেয়া বাজার সেটের একাংশে ভাঙাচোরা টিনের ছাউনির নীচে ঝুঁকির মাঝে বেচাকেনার কাজ করে যাচ্ছে বিক্রেতাদের। তাদের এই অসহায় অবস্থার দেখার যেনো কেউ নেই। অচিরেই বাজার সেট নির্মাণ করা না হলে সামনের বর্ষা মৌসুম এলে কি হবে তা নিয়ে চিন্তিত ক্ষুদ্র ব্যবসায়ীরা।

 

ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে বলেন, যথাশীঘ্রই এ বাজার সেট নির্মাণ করা না হলে তাদের ক্ষুদ্র ব্যবসা মারাত্মক হুমকির মুখে পড়বে। পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামতে হবে।

 

নাপ্পি বিক্রেতা মংখেওলা রাখাইন, ক্ষুদ্র ব্যবসায়ী স্বপন কুমার দেজানান, সেতু নির্মাণের সময় আমাদের বাজার সেটটি ভেঙে দিয়ে এদিকে যান চলাচলের বিকল্প রাস্তা বানানো হয়। ব্যবসার ক্ষতি হলেও জনস্বার্থে আমরা তা মেনে নিয়েছি। কিন্তু ব্রীজের কাজ বহু আগে শেষ হয়ে বর্তমানে গাড়ি চলাচল করছে। সড়ক বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠান রাঙামাটি ট্রেডার্স এখনো বাজার সেটটি নির্মাণ করে দেয়নি। বর্তমানে আমরা কঠিন অবস্থায় প্রখর রোদে খোলা আকাশের নীচে ও ভাঙাচোরা ছাউনির নিচে ঝুঁকি নিয়ে বেচাকেনা করছি।

 

এ ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের সহকারি প্রকৌশলী মোঃ আবু মুছা বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান রাঙামাটি ট্রেডার্স বাজার সেটটি নির্মাণ করে দেবে। তবে কবে নাগাদ নির্মাণ করা হবে তা তিনি জানাতে পারেননি।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও বাজার ফান্ড প্রশাসক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাদেক আহমদ বলেন, এটি যেহেতু জনস্বার্থের বিষয়  সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগযোগ করে দেখি এ বিষয়ে কিভাবে দ্রুত ব্যবস্থা নেয়া যায়।

 

উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ আগস্ট তবলছড়ির কালীবাড়ি সংলগ্ন  সেতুর উদ্বোধন করা হয়। উদ্ধোধনের পর পর চলাচলের খুলে দেওয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ