• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

আলুটিলায় ট্রাক চাপায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান করেছে ইউপিডিএফ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2017   Sunday

খাগড়াছড়ির আলুটিলায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে আথিক সহায়তা সমবেদনা জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

রোববার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, রোববার ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমার নেতৃত্বে ও খাগড়াছড়ির বিশিষ্ট ব্যক্তিদের ১৫ সদস্যের একটি দল শোকাহত পরিবার ও স্বজনদের সমবেদনা জানাতে মহালছড়ি সদরের চংড়াছড়ি গ্রামে যান। এসময় মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যচিংমং চৌধুরী, মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোনারতন চাকমা, কিয়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ^জিৎ চাকমা, মাইসছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান শান্তশীল চাকমা, মহালছড়ি সদর ইউপির সাবেক চেয়ারম্যান লাব্রেচাই মারমা, চংড়াছড়ি গ্রামের কার্বারী চুইচিনু মারমা ও স্থানীয় ইউপিডিএফভুক্ত সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন।

 

প্রতিনিধি দলের মধ্যে আরো ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক পৌর কমিশনার কিরণ মারমা, রবিশংকর তালুকদার, অনুপম চাকমা, খাগড়াছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা, ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক রিকো চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের নেতা জহেল চাকমা ও এল্টন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা চুইসিং চৌধুরী ও নিদর্শন খীসা এবং হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেনাকি চাকমা ও খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা।

 

এ সময় নিহতদের পরিবারের সদস্যরা ও গ্রামের লোকজন তাদের ঘিরে ধরেন। ঘটনার দুই দিন পরও সারা গ্রামে তখনো বিরাজ করছিল শোকের কালো ছায়া। ইউপিডিএফের পক্ষ থেকে নিহত নেই¤্রা মারমা, টুনটুনি মারমা, ববি মারমা, উচুনু মারমা, মাথিং মারমা ও অংক্যচিং চৌধুরীর পরিবারদের সদস্যদের হাতে আর্থিক সাহায্য দেয়া হয়।

 

আর্থিক সাহায্য গ্রহণ করেন চাইলাগ্য মারমা, চলাপ্রু মারমা, মংমং মারমা ও মংক্রক চৌধুরী। তারা আর্থিক সাহায্যের জন্য ইউপিডিএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা বলেন,‘খাগড়াছড়ির আলুটিলায় ট্রাক চাপায় মানুষ মারার ঘটনাকে আমরা নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে রাজী নই। এটা একটি মাস মার্ডার বা গণহত্যা ছাড়া আর কিছুই নয়। ট্রাফিক আইন ও গাড়ি চালনার নিয়ম বিধি মানা হলে এবং প্রশাসন পূর্ব থেকে ঐদিন আলুটিলায় ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নিলে এই বিয়োগান্তক ঘটনা অবশ্যই এড়ানো যেতো।’

 

তিনি আরো বলেন, ‘সকল দিক থেকে ঘটনার তদন্ত হওয়া উচিত। এমনকি এটা কোন সন্ত্রাসী হামলা কীনা তাও খতিয়ে দেখা দরকার।’

 

প্রতিনিধি দলের নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের যথোপযুক্ত শাস্তি, নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা ও সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। তারা বলেন জেলা পরিষদের পক্ষ থেকে যে আর্থিক সাহায্য দেয়া হয়েছে তা নিতান্তই অপ্রতুল, কেবল দায় এড়ানো, লোকদেখানো ও প্রচারণার জন্য এটা করা হয়েছে।

 

উল্লেখ্য, গেল ৩ ফেব্রুয়ারী খাগড়াছড়ির আলুটিলা এলাকায় ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত বৌদ্ধ ভিক্ষু ভদন্ত চন্দ্রমনি মহাস্থবিরের অন্ত্যোষ্টিক্রিয়ায় রাস্তার পাশে একটি চলন্ত ট্রাক ভিড়ের মধ্যে ঢুকে পড়লে আট জন মারা যান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ