• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

জঙ্গীবাদ ও মাদককে যে কোনভাবেই হোক নির্মূল করতে হবে -আইজিপি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2017   Friday

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক জঙ্গীবাদ ও মাদককে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে বলেছেন, জঙ্গীবাদ ও মাদককে যে কোনভাবেই হোক নির্মূল করতে হবে। পুলিশ বা প্রশাসন একার পক্ষে এটা সম্ভব নয়। সকলকে একযোগে সক্রিয় সহযোগিতা করতে হবে।

 

তিনি আরো বলেন, মাদক বিক্রেতা বা সন্ত্রাসী সে যত বড়ই শক্তিশালীই হোক না কেন আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কুন্ঠাবোধ করবো না। আগামী তিন মাসের মধ্যেই খাগড়াছড়িকে মাদকমুক্ত ঘোষনা করতে আহবান জানান।


শুক্রবার বিকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।


পুলিশ সুপার মো: মজিদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পুলিশের ডিআইজি সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। এর আগে কমিউনিটি পুলিশ সমাবেশ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

 

দুপুরে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক জেলার মহালছড়িতে এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ উদ্বোধন করেন। শনিবার সকালে পুলিশ কমান্ডো কোর্স উদ্বোধন করার কথা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ