• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে কলেজ ছাত্রী হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2017   Wednesday

খাগড়াছড়িতে মেধাবী কলেজ ছাত্রী ইতি চাকমার হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বুধবার রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রাঙামাটি সরকারী কলেজের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতাকর্মীরা ছাড়াও কলেজের সাধারন শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

 

মানববন্ধন চলাকালে সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি সরকারী কলেজ শাখার সভাপতি আশিকা চাকমার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ি জেলা শাখার সাধার সম্পাদক উদয়ন ত্রিপুরা। বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের রাঙামাটি সরকারী কলেজ শাখার সভাপতি সুমিত্র চাকমা।


সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের নারীসহ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীসহ সাধারণ জনগণের উপর প্রতিনিয়ত নির্যাতন, গুম, খুন, অপহরণ, হত্যা ও নারী নির্যাতন-ধষর্ণের মত ঘটনা ঘটছে। পার্বত্য চট্টগ্রামে ছবি মারমার হত্যা, কল্পনা চাকমার অপহরণসহ নির্যাতন,গুম,খুন,অপহরণ, হত্যা ও নারী নির্যাতন-ধষর্ণের মত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার ও শাস্তি না দেওয়ায় নারী ধর্ষণ, হত্যা, নির্যাতনের ঘটনা বেড়েছে।


বক্তারা অবিলম্বে ইতি চাকমার হত্যাকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় ছাত্র সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।


উল্লেখ্য,গেল সোমবার রাতে খাগড়াছড়ি শহরের শান্তি নগরের আরামবাগ এলাকায় খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ