• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে কলেজ ছাত্রী ইতি চাকমার হত্যার প্রতিবাদে কতুকছড়িতে বিক্ষোভ- সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2017   Wednesday

খাগড়াছড়িতে কলেজ ছাত্রী ইতি চাকমার হত্যার প্রতিবাদে বুধবার রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে পিসিপি, ডিওয়াইএফ ও এইচডব্লিউএফ। 

 

হিল উইমেন্স ফেডারেশন জেলা শাখার দপ্তর সম্পাদক বিমান্তি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) এর যৌথ উদ্যোগে আয়োজিত মহাপুরুম স্কুল গেইটের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরাম জেলা শাখার আহব্বায়ক ধর্মশিং চাকমা।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) জেলা শাখার সহ-সভাপতি নিকন চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপি জেলা শাখা সভাপতি কুনেন্টু চাকমা, ডিওয়াইএফ জেলা আহব্বায়ক ধর্মশিং চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন এর কেন্দ্রীয় সদস্য মন্টি চাকমা প্রমূখ। সমাবেশে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাধারণ সম্পাদক কাজলি ত্রিপুরা এবং রামহরি পাড়ার মহিলা কারবারী শান্তনা চাকমা।

 

এর আগে একটি বিক্ষোভ মিছিল কুতুকছড়ি বড় মহাপুরুম স্কুল গেইট থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিন করে পুনরায় স্কুল গেইটে গিয়ে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে বক্তারা এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নিজ কক্ষে ঢুকে ইতি চাকমাকে গলা কেটে হত্যা একটি নিছক ঘটনা নয়, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড। এ হত্যার রহস্য দ্রুত উন্মোচন করে হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান সরকার ও প্রশাসনের কাছে। অন্যথায়, আরো কঠোর কর্মসূচী নেয়া হবে বলেও বক্তারা হুঁশিয়ারি দেন।

 

এইচডব্লিউএফ-এর কেন্দ্রীয় সদস্য মন্টি চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে কল্পনা চাকমা অপহরণ, তুমাচিং, সবিতা চাকমা এবং কুমিল্লার সেনানিবাস এলাকায় তনুকে ধর্ষণ পরবর্তী হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার না হওয়াতে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী নিরযাতন, ধর্ষণ, খুন, গুম ইত্যাদি ক্রমেই বেড়ে চলেছে। তিনি এসব হত্যাকান্ডের বিচারসহ খাগড়াছড়িতে আরামবাগ এলাকায় এইচএসসি পরিক্ষার্থী ইতি চাকমাকে হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে অপরাধীকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।


উল্লেখ্য, গেল সোমবার খাগড়াছড়ি জেলা শহরের আরামবাগ এলাকায় নিজ বোনের জামাই অটল চাকমার ভাড়া বাসায় খুন করা হয় খাগড়াছড়ি কলেজের এইচএসসি পরিক্ষার্থী ইতি চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ