• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে রাস্তা নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে হামলা ভাংচুর, অতিরিক্ত পুলিশ মোতায়েন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2017   Wednesday

হাটাচলার জন্য রাস্তা ব্যবহার নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় নিয়ে গেছে। বুধবার দুপুরের দিকে রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় এ ঘটনা ঘটেছে। 

 

পুলিশ ও স্থানীয়রা লোকজন জানায়, শহরের পাবলিক হেলথ এলাকায় পাড়ার মাঝখান দিয়ে হাটাচলার রাস্তা ব্যবহার নিয়ে স্থানীয়দের দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টির মীমাংসার জন্য বুধবার সকালের দিকে সমঝোতায় বসে উভয়পক্ষ। কিন্তু কয়েক ঘন্টা আলোচনা হলেও কোন সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়। পরে মুখে কাপড় পাড়া একদল দুর্বৃত্ত প্রতিপক্ষের বাড়িঘরে ইটপাটকেল ছুড়ে এবং দা-কিরিচ দিয়ে এলোপাতারি হামলা ও ভাংচুর চালায়। এ সময় দুস্কৃতকারীরা রাস্তার সীমানা বেড়া ভেঙে গুড়িয়ে দেয় হয়। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। খবর পেয়ে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হাজির হলে দুর্বৃত্তরা পালিয়ে পায় এবং পরিস্থিতি শান্ত হয়। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।


রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ জানান, পুলিশ এ ঘটনায় কবির, রসুল, মোক্তার ও ইদ্রিছ নামে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।


রাঙামাটি পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা জানান,বিষয়টির সুরাহার জন্য উভয় পক্ষকে নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠকে বিষয়টির সুরাহা না হলেও পরবর্তীতে আরেক দফায় বসার সিদ্ধান্ত হয়। ওই সময়ের মধ্যে উভয়কে সহনশীল হয়ে কোনো ধরনের ঝামেলা না করতে বলে দেয়া হয়েছে। কিন্তু বৈঠক শেষে আমরা চলে যাওয়ার পরেই প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটেছে।


অতিরিক্ত পুলিশ সুপার শাফিউল সারওয়ার জানান, উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি প্রশাসনিকভাবে সুরাহার চেষ্টা করা হবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ