• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2017   Thursday

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি(সনাক) এর উদ্যোগে বৃহস্পতিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে সেবারমান উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার এবং শুভেচ্ছা বক্তব্যে রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক এ্যাডভোকেট মিহির বরণ চাকমা। 

 

সভায় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, সনাক সদস্য মোহাম্মদ আলী, স্বজন সদস্য রঞ্জিত নাথ দেব, ইয়েস সদস্যসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।


সভায় হাসপাতালে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি ও ওয়ার্ড পরিদর্শন, প্যাথলজিক্যাল পরীক্ষার ফি দৃশ্যমান স্থানে প্রদর্শন, ঔষধের বাংলা তালিকা প্রদর্শন ও নিয়মিত হাল নাগাদ করা, তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য আবেদন ফরম প্রাপ্তি রেজিষ্টার চালু করা,অভিযোগ গ্রহন ও নিস্পত্তি রেজিষ্টার চালু করা এবং রোগীদের জন্য প্রদেয় খাদ্য তালিকা প্রদর্শনের বিষয়ে আলোচনা হয়। তাছাড়া হাসপাতালে ক্লিনার পদে যারা কর্মরত রয়েছে তারা নিজেরা তাদের দায়িত্ব পালন না করায় হাসপাতালে অপস্কিার ও অপরিচ্ছন্ন থাকে।


সভায় সিভিল সার্জনএ বিষযে পদক্ষেপ নেবেন বলে জানান। হাসপাতালে কনসালটেন্টদের উপস্থিতির বিষয়ে সিভিল সার্জন বলেন কনসালটেন্টরা যাতে সপ্তাহে ছয় দিন হাসপাতালে উপস্থিত থাকেন সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


সভায় বক্তব্য প্রদান করেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল হাই এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ মংক্যাচিং সাগর।


তারা বলেন,বর্তমানে প্রত্যন্ত এলাকা হিসেবে রাঙামাটি জেনারেল হাসপাতাল সেবা প্রদানের ক্ষেত্রে পূর্বের চেয়ে অনেক উন্নত হয়েছে। সবাই যদি নিজনিজ অবস্থান থেকে সচেতন হয়। তবে সেবারমান আরও বৃদ্ধি পাবে। সনাক কর্তৃক হাসপাতালে সেবারমান উন্নয়নে যেসব সুপারিশ করা হয়েছে তা বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ