• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ৩জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2017   Friday

রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় পাহাড় ধসে নিহত ৩ জনের লাশ শুক্রবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

জানা যায়, শহরের কলেজ গেইট এলাকায় ধ্বসে চাপা পড়ে নিহত ৩জনের লাশ ময়না তদন্তের শেষে  শুক্রবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে স্বজনরা নিহতদের গ্রামের বাড়ি নিয়ে গেছে।

 

সূত্র জানায়,কলেজ গেইট এলাকায় পাহাড় ধ্বসে হতাহতের ঘটনায় এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে। দূর্ঘটনা কবলিত বসতঘর ও তার পাশে এলাকায় চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকায় আর কয়েকটি বসতঘর ঝুঁকিপূর্ণ রয়েছে। এছাড়া বিরাজ করছে স্থানীয়দের মধ্যে উচ্ছেদ আতংক।

 

এদিকে শুক্রবার জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান হাসপাতালে নিহতদের দেখতে যান। সেখানে তিনি নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা ও ৩০ কেজি চাল সহায়তা  প্রদান করেন।

 

জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান জানান, রাঙামাটিতে কিছু কর্তৃপক্ষ নিয়মনীতি না মেনে যত্রতত্র জায়গায় লিজ দেয়ায় এবং লোকজন বিল্ডিং কোট না মেনে ঘর বাড়ি তৈরী করার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। অচিরেই রাঙামাটি শহরের অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করে তার উচ্ছেদের ব্যবস্থা করা হবে।

 

উল্লেখ্য, গেল বৃস্পতিবার বিকেলে শহরে কলেজ গেইট এলাকায় একটি বসতঘরের উপর পাহাড় ধ্বসে দেয়াল চাপা পড়ে বসত ঘরের মালিক শামসুল আলম, নির্মাণ শ্রমিক কালু মালাকার ও মোম্মদ হানিফ নিহত হয়। এসময় মোঃ ফারুখ নামের একজন শ্রমিককে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ