• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে জঙ্গি সন্দেহে আটক ৬জনকে জেল হাজতে প্রেরণ,বুধবার শুনানী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2017   Tuesday

রাঙামাটি শহরের ডিসি বাংলোর পার্ক থেকে জঙ্গি সন্দেহে আটক ৬জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে রাঙামাটির বিচারিক আদালত বুধবার মামলার পরবর্তী শুনানীর দিন ধায্য করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।

 

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, রাঙামাটির আদালতে আটক ৬ সন্দেহ ভাজনকে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়। এতে রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফ উদ্দিন খালেদ এর আদালতে সংক্ষিপ্ত শুনানী শেষে মামলার পরবর্তী দিন ধার্য্য করে ৬ জনকে জেল হাজতে প্রেরণের আদেশ  দেন। 

 

উল্লেখ্য, গেল রোববার রাতে রাঙামাটি শহরের ডিসি বাংলো পার্কে গোপণে বৈঠক করার সময় ডিবি পুলিশ অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে রংপুরের ছাত্র শিবিরের সাবেক সভাপতিসহ ৬জনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে জেহাদি বইসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ