• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কল্পনা চাকমা অপহরণ মামলায় পুলিশ তদন্ত রিপোর্টে না রাজি, পরবর্তী শুনানী ২ মে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2017   Wednesday

দেশ-বিদেশের বহুল আলোচিত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার অপহরণ মামলায় আগামী ২ মে শুনানীর দিন পুনরায় নির্ধারণ করেছেন আদালত।

 

বুধবার সকালে রাঙামাটি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী’র আদালতে কল্পনা অপহরণ মামলার শুনানীতে পুলিশ সুপারের প্রতিবেদনের উপর বাদী পক্ষ না রাজি দিয়ে মামলার পুনরায় বিচার বিভাগীয় অথবা আলাদা প্রাতিষ্ঠানিক তদন্তের আবেদন জানালে আদালত এ আদেশ দেন।

 

গেল বছর ৭ সেপ্টেম্বর রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান কল্পনা অপহরণের তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করলে মামলার বাদী কল্পনার বড় ভাই কালিন্দী কুমার চাকমা নারাজী আবেদন দেন। এই আবেদনের উপর গত ১০ জানুয়ারী শুনানী অনুষ্ঠিত হয়। এতেও কোন আদেশ না দিয়ে ২২ মার্চ শুনানীর দিন ধার্য করেন।

 

কল্পনার চাকমার মামলার আইনজীবি রেজাউল করিম চৌধুরী জানান,মামলায় পুলিশের যে চুড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে তা যথাযথ নয় এবং তা ন্যায় বিচারের পরিপন্থী। মামলার শুনানীর সময় চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, রাণী ইয়ান ইয়ান, কল্পনার বড় ভাই কালিন্দি কুমার চাকমাসহ আইনজীবিরা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

 

উল্লেখ্য ১৯৯৬ সালের ১১ জুন গভীর রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনার  নিজ বাড়ি থেকে  কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। আলোচিত এ ঘটনায় দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় উঠে। ঘটনার পরদিন ১৩ জুন বাঘাইছড়ি থানায় বাদী হয়ে মামলা করেন কালিন্দী কুমার চাকমা। এ মামলার ৩৯তম তদন্তকারী কর্মকর্তা হিসেবে গত ৭ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করলে এ প্রতিবেদন প্রত্যাখান করে নারাজী আবেদন দিয়ে অধিকতর তদন্তের দাবী জানান মামলার বাদী কালিন্দী কুমার চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ