• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লংগদুতে ঝড়ো হাওয়ায় নৌকা ডুবিতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2017   Saturday

রাঙামাটির লংগদু উপজেলার দুর্গম বগাচত্তর ইউনিয়ন এলাকায় শনিবার ঝড়ো হাওয়ায় নৌকা ডুবি ঘটনায় সুফিয়া আক্তার(১৩) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শনিবার দুপুরের দিকে রাঙামাটি জেলার উপর দিয়ে হঠাৎ ঝড়ো হওয়া বয়ে যায়। এসময় লঙগদু উপজেলা বগাচত্তর ইউনিয়নের উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয় থেকে টিফিন ছুটির সময় সুফিয়া আক্তার তার দুই সহপাঠীকে নিয়ে নৌকা চালিয়ে পাশ্ববর্তী মুসলিম  ব্লকের বাড়ী যাচ্ছিল। এতে হঠাৎ ঝড়ো বয়ে আসলে নৌকা উল্টে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায় সবাই।

 

তবে দুই সহপাঠী সাতাঁর কেটে কুলে পৌছাতে পারলেও সুফিয়া আক্তার পানিতে তলিয়ে যায়। পরে দুই সহপাঠী বাড়ীতে পৌছার পর ঘটনাটি জানালে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

অপরদিকে ঝড়ো হাওয়ায় বাঘাইছড়ি উপজেলা থেকে রাঙামাটি শহরে আসা একটি কলা বোঝাই ইঞ্জিনচালিত বোট লংগদু উপজেলার কাট্টতলী বিলের কাপ্তাই হ্রদে পানিতে ডুবে যায়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।


লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিুনুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, কাপ্তাই হ্রদের পানিতে ডুবে এক স্কুল ছাত্রী মৃত্যূ হয়েছে। তবে মৃত স্কুল শিক্ষার্থীরা অভিভবাবক ও এলাকাবাসীদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ