• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

বরকলে বিজিবি সদস্যর আত্মহত্যা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Apr 2017   Sunday

রাঙামাটির বরকল উপজেলা সদরের ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) মোঃ লিংকন হোসেন (২৪) নামে এক সিপাহী  গলায় গামছা পেছিঁয়ে আত্ম হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও বিজিবির সুত্রে জানা যায়, শনিবার রাতে জোনের পুরাতন পরিত্যক্ত রেশন ষ্টোরের ঘরের বীমে সিপাহী মোঃ লিংকন হোসেন গামছা পেছিঁয়ে আত্মহত্যা করেন। সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে তার লাশ  উদ্ধার করে। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার গোপীনাথ পুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তার সিপাহী নাম্বার নং ৯২২১৫। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটিজেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

এ ব্যাপারে বরকল মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মফজল আহমদ খান জানান, বিজিবিরা খবর দিলে তারা সিপাহী লিংকন হোসেনের লাশ নিয়ে আসেন। পরে লাশ ময়না তদন্তের জন্য জেলা সদরে পাঠান। এ ব্যাপারে থানায় অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

 

তিনি আরো  জানান,সিপাহী লিংকন হোসেনের বিজিবিতে চাকরী মাত্র তিন বছর। কি কারণে সেই আত্মহত্যা করলো সেই ব্যাপারে পুলিশ এখনো কিছু বলতে পারছে না।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

 

 

 

ads
ads
আর্কাইভ