• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শুভলং থেকে পাচারের সময় ১০ লক্ষ টাকার অবৈধ কাঠসহ আটক ১

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2017   Sunday

রাঙামাটির শুভলং হাজাছড়া এলাকায় অবৈধ কাঠ পাচারের সময় বিপুল পরিমাণে কাঠসহ একজনকে আটক করেছে ১৬ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর। জব্দকৃত কাঠের বর্তমান বাজার মূল্য ১০ লক্স টাকা। গেল শুক্রবার দিবাগত রাতে এসব কাঠ জব্দ করা হয়।


জানা যায়, গেল শুক্রবার দিবাগত রাতে নদীপথ দিয়ে একটি বড় ইঞ্জিন চালিত নৌকায় করে চোরাই কাঠ পাচার করার সময় গোপন তথ্যের ভিত্তিতে ১৬ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ রাফিউদ্দিন জাকারিয়া নেতৃতে নিয়মিত টহল দল শুভলং হাজাছড়া এলাকায় অভিযান চালায়। এসময় টহল দলে সিরাজুল আমিন, বিকিউএম ও ৫ জন ব্যাটালিয়ন আনসারসহ নিয়মিত টহলকালীণ সময়ে ৭০ নং ভিডিপি প্লাটুনের প্লাটুন কমান্ডার মোঃ বেলাল হোসেন ছিলেন। এসময় শুভলং হাজাছড়া এলাকায় থেকে ইঞ্জিনচালিত বোটসহ আনুমানিক ৭৫ টুকরা গোল কাঠ জব্দ করা হয়। কাঠের মধ্যে রয়েছে, সেগুন, সিলকড়ই ও গামারী। যার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। জব্দকৃত কাঠ বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে।


১৬ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক মোহাম্মদ রাফিউদ্দিন জাকারিয়া জানান, অবৈধ কাঠের বোট আটক করতে গেলে শুক্রবার রাতের অন্দকারে একজন বোটম্যান আটক হলেও অন্যলোকজন পানি পথে পালিয়ে যেতে সক্ষম হয়। রোববার মোঃ মাসুদুর রহমান, ফরেস্টার, সহকারী স্টেশন কর্মকর্তা, কাছালং মুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি (শুভলং) পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের কাছে আটক ব্যক্তিসহ মালামাল হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান,গাঁজা, মাদক সেবন এবং জুয়ার আসর নিয়ন্ত্রণের লক্ষ্যে ১৬ আনসার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দিয়ে যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ