• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে চাঁদাবাজী করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক দুই সাংবাদিক

স্টাফ রিপোর্টার, খাগড়াছিড় : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2017   Sunday

খাগড়াছড়ি সদর উপজেলার ভুয়াছড়িতে রোববার চাঁদাবাজী করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছে দুই সাংবাদিক। উত্তম-মধ্যম দিয়ে দুই সাংবাদিককে স্থানীয় ভুয়াছড়ি সেনা ক্যাম্পে সোর্পদ করেছে এলাকাবাসী।


আটক দুই সাংবাদিকের একজন দৈনিক সংগ্রাম ও দি ফিনানসিয়াল এক্সপ্রেসের খাগড়াছড়ি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন এবং অন্যজন সংবাদ প্রতিদিনের খাগড়াছড়ি প্রতিনিধি লোকমান হোসেন।


ভুয়াছড়ি এলাকার বাসিন্দা মোঃ শাহজাহান মিয়া, কাবিল হোসেন, ইদ্রিস আলী জানান গেল ১০ এপ্রিল দক্ষিন ভুয়াছড়িতে একটি একটি পাহাড় কেটে মসজিদ নিমানের কাজ করছিল এলাকাবাসী। পাহাড় কাটা অবৈধ, এই বিষয়ে নিউজ করবো, আপনাদের জেল হবে-হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে দুই সাংবাদিক। এক পর্যায়ে বিষয়টি ৫ হাজার টাকায় দফারফা হয় এবং ৫ হাজার টাকা দিয়ে তাদেরকে বিদায় করা হয়। কিন্তু রোববার সকালে তারা পুনরায় গিয়ে তারা ছবি তোলেন এবং বাকী টাকা দাবী করলে এলাকাবাসী তাদেরকে আটক করে স্থানীয় সেনা-ক্যাম্পে নিয়ে যান।


খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচাজ আবু তারেক মোহাম্মদ আবদুল হান্নান বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন আটককৃত সাংবাদিকদের থানায় হস্তান্তর করলে চাঁদবাজীর ধারায় মামলা নেওয়া হবে।


এই বিষয়ে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল আজম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ বলেন ইদানিং খাগড়াছড়িতে হলুদ সাংবাদিকতা বেড়েছে। যারা সাংবাদিক নাম ও পরিচয় দিয়ে চাঁদাবাজী করছে তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ