• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বরকলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুনীতির ও অনিয়মের বিরুদ্ধে জেলা পরিষদের তদন্ত কমিটি গঠন

পুলিন বিহারী চাকমা,বরকল(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2017   Wednesday

বরকল উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগের ব্যাপারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ওই তদন্ত কমিটি কবে কখন কাজ করবে তা জানা যায়নি।


বুধবার এই প্রতিনিধির কাছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান এ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন।


এদিকে, বরকল উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির ব্যাপারে অতিদ্রুত নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছেন শিক্ষক নেতারা। শিক্ষক নেতারা অভিযোগ করেছেন ইতোমধ্যে ওই শিক্ষা কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগকারী শিক্ষকদের হুমকিসহ নানা ভাবে হয়রানি অপতৎপরতা শুরু করেছেন।


প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা ও জেলা সভাপতি অমল চাকমা হতাশা প্রকাশ কওে জানান, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আলতাব হোসেনের ব্যাপারে অভিযোগ করেও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে করা অনিয়ম দূর্নীতির অভিযোগ সরেজমিনে কোন তদন্ত করা হয়নি। অতিদ্রুত নিরপেক্ষ ভাবে সরেজমিনে তদন্ত করলে ভুক্তভোগী শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যাক্তিদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলে সত্যটা বেরিয়ে আসবে বলে তিনি দাবী জানান।


উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিলিন্দ চাকমা ওই শিক্ষা কর্মকর্তার ব্যাপারে জেলা পরিষদ চেয়ারম্যান সহ সদস্যদের সাথে আলাপ করে তার বিরুদ্ধে যেসব বিষয়ে অভিযোগ করা হয়েছে তা নিরপেক্ষ ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবী জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কোন কর্তৃপক্ষ তদন্ত না করায় হতাশা প্রকাশ করছেন ওই শিক্ষক নেতা।


শিক্ষক নেতারা দাবী করেছেন, মোঃ আলতাব হোসেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে প্রথম যোগদান করেন নোয়াখালি জেলার সেনবাগ উপজেলায়। সেখানে চাকরীর নিয়োগের কাজপত্র গরমিল থাকায় তাকে বরকল উপজেলায় বদলী করা হয়। গেল ২০১০ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকা কালিন আলতাব হোসেন বিএনপির একজন সক্রিয় কর্মী হওয়ায় অনিয়ম দূর্নীতিতে ধরা পরার পরেও চাকরী থেকে বরখাস্ত না করে তাকে দুর্গম বরকলে বদলী করা হয়েছে। এ ব্যাপারে সেনবাগ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে তদন্ত করলে তার প্রমান পাওয়া যাবে বলে শিক্ষক নেতারা দাবী করেছেন।


উল্লেখ্য, বরকল উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেনের নর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগের ব্যাপারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানসহ প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট বিভাগের কাছে লিখিতভাবে অভিযোগ জানায় বরকলের শিক্ষকরা নেতারা।

 

এ ব্যাপারে দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল পত্রিকাসহ কয়েকটি পত্রিকায় ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দূনীর্তির ব্যাপারে প্রকাশিত হয়। এতে সংশ্লিষ্ট প্রশাসন নড়েসরে বসে। এ বিষয়ে জেলা পরিষদ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ