• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মাটিরাঙামডেল হাইস্কুল চ্যাম্পিয়ন এবংশান্তিপুর উচ্চ বিদ্যালয় রানার্স-আপ
খাগড়াছড়ির মাটিরাঙায় ‘বিএফএফ-সমকাল’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশেষ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2017   Thursday

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-বিএফএফ ও দৈনিক সমকালের উদ্যোগে বৃহস্পতিবার “তর্কে বিতর্কে বিজ্ঞানের সাথে” শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপি ৫ম জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

এতে চ্যাম্পিয়ন হয় মাটিরাঙা মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ হয় শান্তিপুর উচ্চ বিদ্যালয়।



জেলার মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিতার্কিতদের প্রানবন্ত উপস্থিেিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক।


প্রতিযোগিতার বিভিন্ন রাউন্ডে যুক্তিতর্কের লড়াইয়ে ৮টি বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মাটিরাঙ্গার শান্তিপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় রানার্স-আপ হয় শান্তিপুর উচ্চ বিদ্যালয়। জেলার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দল মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের কৃতি বিতার্কিক এএইচএম ইশতিয়াক।


উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমকালের জেলা প্রতিনিধি প্রদীপ চৌধূরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। তর্কযোদ্ধা মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাসেম ও মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাবের সভাপতি মুজিবুর রহমান ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।


জুলাই মাসে স্কুল ও কলেজ পর্যায়ে ‘মাটিরাঙ্গা পৌরসভা বির্তক উৎসব’ আয়োজনের ঘোষনা দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মো: শামছুল হক বলেন, বিতর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য সম্ভব সবকিছু করা হবে। এসময় বিতার্কিকরা করতালি দিয়ে তার এ ঘোষনা কে স্বাগত জানান।


প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ বিজয়ী বিতর্কিকদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়ও বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক বিতার্কিককে সার্টিফিকেট বিতরণ করা হয়।

 

দিনব্যাপী বিতর্ক প্রতিযোগীয় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো, মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসা, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, তবলছড়ি কদমতলী হাই স্কুল, গোমতি বি.কে উচ্চ বিদ্যালয়, খেদাছড়া উচ্চ বিদ্যালয় ও শান্তিপুর উচ্চ বিদ্যালয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ