• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

জুরাছড়িতে ২৫টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণে কৃতজ্ঞতা জানাতে অনুষ্ঠান

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2017   Friday

শুক্রবার জুরাছড়ি উপজেলায় ইউএনডিপি-সিএইচটিডিএফ প্রকল্পের আওতায় পরিচালিত ২৫টি  প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করায় স্থানীয় জনপ্রতিনিধীদের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

২৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয়জয় চাকমা।

 

চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়ানন্দ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, ৩নং মৈদং ইউপি চেয়াম্যান সাধনানন্দ চাকমা। শীমেইতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নেহ কুমার চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, দুরহাটছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মল্লিকা চাকমা। এসময় স্বাগত বক্তব্য রাখেন, আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভদর্শী চাকমা।

 

বক্তারা বিদ্যালয় জাতীয়করণ করা হলেও শিক্ষকদের এখনো  জাতীয়করণ না করায় হতাশা প্রকাশ করেন।

 

বিশেষ অতিথি বক্তব্যে ৩নং মৈদং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা শিক্ষকদের ২০টি গুরুত্বপূর্ণবিধি বিধান সম্পর্কে উপস্থাপন করেন। তিনি ছাত্রদের প্রতি শিক্ষকদের বিশেষ যতœবান হওয়ার জন্য আহবান জানান।

 

বিশেষ অতিথি বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন,বর্তমান সরকার বিদ্যালয় জাতীয়করন করেছে কাজেই বিদ্যালয় গুলো বর্তমানে সরকারি বিধি মোতাবেক বিদ্যালয় পরিচালনা করতে হবে। শিক্ষকরা জাতির কর্ণধার কাজেই একটা শিক্ষিত জাতি গঠনে শিক্ষকের গুরুত্ব অপরিসীম।

 

তিনি আরো বলেন যে পৃথিবীর বিভিন্ন দেশ পরিচালনাকারীরা ও এক সময় ছাত্র ছিল তারাও শিক্ষকদের কাছ থেকে সুশিক্ষা অর্জন করেছিল, তাই আজকে শিক্ষিত সমাজ গড়তে শিক্ষকদের ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে প্রকৃত শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের উদাত্ত আহবান জানান।

 

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা চেয়ারম্যান  উদয়জয় চাকমা বলেন , পার্বত্য চুক্তির অন্যতম একটি ফসল হলো মানসম্মত শিক্ষা ব্যবস্থা। পার্বত্য চট্টগ্রামে চুক্তির পূর্ববর্তী সময়ে পার্বত্যাঞ্চলের শিক্ষা ব্যবস্থা তেমন কোনো উন্নত ছিল না, চুক্তির পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা বৃদ্ধি পায়।

 

তিনি বিদ্যালয় পরিচালনায় শিক্ষকদের দেশ ও জাতি গঠনে শিক্ষকদের অন্যতম ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষকদের নিজ নিজ কর্মস্থলে যথাযত দায়িত্ব পালনের আহবান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ