• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2017   Tuesday

রাঙামাটিতে বিভিন্ন ইলেট্রনিক্সস মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে রাঙামাটি টিভি জার্নালিস্ট এসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্নপ্রকাশ ঘটেছে। 

 

মঙ্গলবার রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সভার মাধ্যমে এই সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়।


সভায় সর্ব সম্মতিক্রমে এতে চ্যানেল ২৪ এর রাঙামাটি প্রতিনিধি শামসুল আলমকে সভাপতি ও ইনডিপেনডেন্ট নিউজের রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি যমুনা নিউজের ফজলুর রহমান রাজন, যুগ্ন সম্পাদক আরটিভির ইয়াসিন রানা সোহেল, কোষাধ্যক্ষ এটিএন নিউজের পুলক চক্রবর্তী, সদস্য নিউজ ২৪ এর ফাতেমা জান্নাত মুমু এবং ইটিভির সত্রং চাকমা।


এই কমিটি আগামী ২ বছরের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রকাশসহ সাংগঠনিক অন্যান্য কাজ করবে। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হল পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা।


কোন পক্ষ পেশীশক্তি ব্যবহার করে এই পেশাকে যেন এই মহান পেশাকে কুলষিত করতে না পারে সেজন্য সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ থাকা। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ থাকা এবং সাংবাদিকেদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করা।


বিভিন্ন বেসরকারী টেলিভিশনের রাঙামাটি জেলার জন্য নিয়োগপ্রাপ্ত ব্যাক্তিরা এই সংগঠনের সদস্য বলে বিবেচিত হবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ