• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

শুভলং-এ হাজাছড়ায় গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2017   Friday

রাঙামাটির বরকল উপজেলার হাজাছড়ায় আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা এক ব্যাক্তির বাড়ী থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।


জানা যায়, গেল সোমবার দিবাগত রাতে গোপন সুত্রে খবর পেয়ে ১৬ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ রাফিউদ্দিন জাকারিয়ার এর নির্দেশে সিরাজুল আমিন, বিকিউএম এর নেতৃত্বে বিভিন্ন পদবীর নয় সদস্য বিশিষ্ট ব্যাটালিয়ন আনসারের একটি টহলদল স্থানীয় বাসিন্দা মোঃ মন্টু মিয়ার (৩৫) বাড়িতে তল্লাশী চালায়। এসময় পলিথিন মোড়ানো আনুমানিক ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন সময় আগে থেকে মন্টু মিয়া পলাতক ছিল। উদ্ধারকৃত গাঁজা ব্যাটালিয়ন সদর দপ্তরে সীলগালা করে সংরক্ষণ করা হয়েছে। পলাতক মন্টু মিয়ার পিতা- মোঃ ইউসুফ আলী। সে বরকলের শুভলং ইউনিয়নের হাজাছড়া গ্রামের দামাইছড়ি মৌজার বাসিন্দা।


এ ব্যাপারে বরকল থানায় আটককৃত গাঁজা হস্তান্তরসহ পলাতক আসামী মন্টু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


উল্লেখ্য, গাঁজা, মাদক সেবন এবং জুয়ার আসর নিয়ন্ত্রণের লক্ষ্যে ১৬ আনসার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ