• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে হাজী আব্দুল বারী মাতব্বরের ২৮তম মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2017   Thursday

রাঙামাটির শহীদ আব্দুল আলী একাডেমির প্রতিষ্ঠাতা হাজী আব্দুল বারী মাতব্বরের ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার হাজী আব্দুল বারী মাতব্বর ও শহীদ এম. আব্দুল আলী স্মৃতিবৃত্তি প্রদান করা হয়েছে।


বিদ্যালয় মিলানায়তনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রকাশক একেএম মকছুদ আহমেদ, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম, বিদ্যালয় পরিচালানা কমিটির সাবেক সদস্য ও শহীদ আব্দুল আলী একাডেমির প্রতিষ্ঠাতা হাজী আব্দুল বারী মাতব্বরের ছেলে হারুন মাতব্বর ছেলে হারুন মাতব্বর, তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আকবর হোসেন চৌধুরী, বিদ্যালয় পরিচালানা কমিটির সাবেক সহ-সভাপতি মমতাজুল হক, সদস্য মোঃ খালেদ ও শাওয়াল উদ্দিন প্রমূখ।

 

স্বাগত বক্তব্য রাখেন শহীদ আব্দুল আলী একাডেমি এন্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী।


পরে চেয়ারম্যান পরিষদ থেকে হাজী আব্দুল বারী মাতব্বর এবং শহীদ এম. আব্দুল আলী স্মৃতিবৃত্তি ফান্ডে ৫লক্ষ টাকার চেক ও এ বছরে এসএসসিতে জিপিএ-৫প্রাপ্ত এক শিক্ষার্থীকে নগদ ১০হাজার টাকা প্রদান করেন।


এছাড়া এ উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা, ঔষুধ প্রদান রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে।


প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীদের এগিয়ে নেওয়ার জন্য হাজী আব্দুল বারী এই শিক্ষা প্রতিষ্ঠানটি করে গেছেন। তার সততা, দৃঢ়তা, দুরদর্শিতা এবং চিন্তা চেতনা ছিল একটি শিক্ষিত জাতি গঠন করা। তিনি উপলব্ধি করতে পেরেছেন এই জাতিকে শিক্ষিত করতে পারলে সমাজ তথা দেশের উন্নতি সাধন হবে এবং তিনি তাই করে গেছেন। এই প্রতিষ্ঠানটি যতদিন থাকবে এই মহান ব্যাক্তিকে সবাই শ্রদ্ধাভরে স্মরণ করবে।


চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আগামীতে তোমরাই এই দেশ পরিচালনা করবে। এখন থেকেই দেশের সেবা করার লক্ষ্যে তোমাদের মনোযোগ দিয়ে পড়ালেখা করে নিজেকে যোগ্য করে তুলতে হবে। মনে রাখবে শিক্ষিত জাতি দেশের সম্পদ।


তিনি বলেন, শিক্ষার পাশাপাশি আমাদের দেশ ক্রীড়া ও সাংস্কৃতিক দিক দিয়ে এখন বিশ্বে অনেক পরিচিতি লাভ করেছে। তাই তোমরা শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিকেও গুরুত্ব দেবে এবং চর্চা করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ