• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি নাসিং ট্রেনিং ইনষ্টিটিউটে এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2017   Saturday

রাঙামাটি নাসিং ইনষ্টিটিউটের এক শিক্ষার্থী নার্সের মৃত্যুর ঘটনায় শোকাহত অন্যান্য শিক্ষার্থী নার্সরা দিন দিন অসুস্থ্য হয়ে পড়ায়   ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত ইনষ্টিটিউটটের এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ।

 

জানা যায়,শনিবার সকালে  ইনষ্টিটিউটের শিক্ষার্থী মৃত মাহমুদা খাতুনের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী নার্স মাহমুদা খাতুনের মৃত্যুর ঘটনায়  শোকাহত হয়ে ইনষ্টিটিউটের ছাত্রী নিবাসে থাকা অন্যান্য শিক্ষার্থীরা এখনো শোকাহত। অনেক শিক্ষার্থী  এ ঘটনায় স্বাভাবিক হতে না পরায় অনেকে অসুস্থ্য হয়ে পড়ছে। এ ঘটনার পর শিক্ষার্থী নার্সদের কর্মবিরতীর কারণে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের দূর্ভোগ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে হচ্ছে হাসপাতালের ষ্টাফ নার্সরা।

 

রাঙামাটি নাসিং ট্রেনিং  ইনষ্টিটিউট এর ইনচার্জ রিতা রানী বড়ুয়া জানান, শিক্ষার্থী মাহমুদা খাতুনের মৃত্যুর ঘটনার পর তার সহপাঠীরা বেশী শোকাহত হয়েছে। এ শোকে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এর মধ্যে একজন অসুস্থ হলে আরেকজন অসুস্থ হচ্ছে। তাই  আগামী এক সপ্তাহের জন্য ইনষ্টিটিউটের সব শিক্ষক্রম এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষনা করে সকল  শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে। কারণ তারা ছুটি নিয়ে তারা বাড়ীতে গেলে হয়তো মাবাবার আদর যত্ন  পেয়ে এ ঘটনা ভুলে গিয়ে স্বাভাবিক হতে পারবে বলে ধারনা।

 

উল্লেখ্য, গেল মঙ্গলবার রাঙামাটি নাসিং ইনষ্টিটিউটের  দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদা খাতুন অসুস্থ হলে তাকে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাহমুদার শারীরিক অবস্থা অবনতি  হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মাহামুদা মারা যায়। তবে ভূল চিকিৎসা ও কর্তৃপক্ষের অবহেলার কারণে মাহামুদার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অবশ্যই কর্তৃপক্ষ মস্তিষ্কে রক্ত ক্ষরণে (ষ্ট্রোক) কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে দাবী করেছে। এ ঘটনায় শিক্ষার্থী নার্সরা রাঙামাটি  জেনারেল হাসপাতালে কর্মবিরতী পালন করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ