• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে মাস ব্যাপী ফ্রি চাকমা বর্ণমালা প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2017   Sunday

রোববার রাঙামাটিতে  স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিলর ভালেদী’র উদ্যোগে ফ্রি চাকমা বর্ণমালা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান উদ্বোধন  করা হয়েছে।

 

স্থানীয় একটি অনলাইন পত্রিকা অফিসে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক ও প্রধান অতিথি  ছিলেন রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা। হিলর ভালেদী’র সভাপতি  সুপ্রিয় চাকমা শুভ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, রাঙামাটি জার্নালিস্টস নেটওর্য়াকের সভাপতি শান্তিময়  চাকমা, বনরূপা ত্রিদিব নগর বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি সভাপতি  স্নেহাশীষ চাকমা।

 

পলাশ চাকমার অনুষ্ঠান পরিচালচানায় ও জবা চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি হিলর ভালেদী স্বেচ্ছাসেবী অর্থ সম্পাদক বিনয়  চাকমা এবং হিলর ভালেদীর সদস্য সুবেশ চাকমা। এসময়  হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 প্রধান অতিথির বক্তব্যে রিতা চাকমা  বলেন, ফ্রি চাকমা বর্ণমালা প্রশিক্ষণ একটি মহৎ কাজ। হিল ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের যে মত মহৎ কাজ করছে তাতে প্রতিটি নাগরিকের এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি এই সংগঠনের ভবিষৎ উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মঙ্গল কামনা করেন।

 

প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বলেন, চাকমা বর্ণমালা প্রশিক্ষণ ও বিস্তারের জন্য পার্বত্য অঞ্চলে অনেক বড় বড় রাজনৈতিক দল ও সুপ্রষ্ঠিত ক্লাব থাকলেও চাকমা র্বণমালা সংরক্ষণের জন্য কেউ এগিয়ে আসেনি। কিন্তু হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের মাতৃভাষা ও বর্ণমালা সংরক্ষণের জন্য এই সংগঠন যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। আমি আশা রাখি এই তরুণ সমাজ কর্মীদের মাধ্যমে পার্বত্য অঞ্চলে চাকমা বর্ণমালা সংরক্ষণ যথাযথভাবে সংরক্ষণ সাধিত হবে।

 

উল্লেখ্য,২০১৭ সালে এই ‘হিলর ভালেদী’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা করা হয়। এই সংগঠনটি আত্ম মানবতা সেবা ও  বিভিন্ন উন্নয়নমূলক  কাজ করে যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ