• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রুপসী কাপ্তাই এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে
সকল সম্ভাবনাকে বাস্তবায়ন করাই জীবন-ব্রিগেডিয়ার জেনারেল মো: গোলাম ফারুক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2017   Wednesday

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: গোলাম ফারুক বলেছেন,সকল সম্ভাবনাকে বাস্তবায়ন করাই জীবন,প্রতিটি জীবনের সীমাহীন আকাংখা থাকে,এই আকাংখা গুলোকে বাস্তবে রুপ দিতে হলে জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করতে হবে।

 

তিনি ছাত্র ছাত্রীদের উদ্যেশ্যে বলেন, পৃথিবীটা অনেক বড়,তাই সামনে না তাকিয়ে দূরে তাকাতে হবে,তবেই জীবনে সাফল্য আসবে। 

 

বুধবার কাপ্তাই থেকে প্রকাশিত মাসিক পত্রিকা রুপসী কাপ্তাই এর উদ্যোগে আয়োজিত ২০১৭ সালের এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ১০ বেঙ্গলের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শরীফ মো: আমান ,কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, ১৯ বিজিবির অধিনায়ক মেজর মাহামুদুল হাসান,কেপিএম লিমিটিডের মহা ব্যবস্হাপক ( প্রশাসন) জাহাঙ্গীর হোসেন খাঁন, কাপ্তাই বিএফআইডিসির ব্যবস্হাপক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনায় করেন রুপসী কাপ্তাই এর সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।  স্বাগত ব্ক্তব্য রাখেন সংবর্ধনা উপ পরিষদের সদস্য সচিব নৌ বাহিনী স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠানে রাঙামাটি রিজিয়ন এর ডি,কিউ মেজর ইয়াসির সারোয়ার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবাইয়াৎ আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী,বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম  বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু,সাংবাদিক ঝুলন দত্তসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক,অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা উপস্হিত ছিলেন।

 

পরে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫ জন জিপিএ-৫ ছাত্র ছাত্রীদের মধ্যে রুপসী কাপ্তাই এর পক্ষ হতে ক্রেস্ট এবং রাঙামাটি রিজিয়ন এর পক্ষ হতে বই প্রদান করা হয়।

-–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ