• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামা ও আলীকদমে মোরা’র ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2017   Sunday

লামা ও আলীকদম উপজেলায় ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থ লোকজনের মাঝে রোববার ত্রান বিতরণ করা হয়েছে।

 

লামা উপজেলা মাঠ চত্বরে লামা পৌরসভার উদ্যোগে  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য  চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে এ সময়  উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বান্দরবান পুুলিশ কুমার রায়, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলামসহ প্রমুখ।

 

প্রতিমন্ত্রী  প্রথমে আলীকদম উপজেলার নয়াপাড়া, পরিবার পরিকল্পনা অফিসের মাঠ ও চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের মাঠে ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্থ ১৫ শত পরিবারের মাঝে ২০ কেজি করে ৩০ মেট্রিক টন চাউল বিতরণের মাধ্যমে ত্রাণ বিতরণ কর্মসূচি  উদ্ধোধন করেন। পরে  আলীকদম উপজেলায় ত্রাণ বিতরণ শেষে লামা পৌরসভার উদ্যোগে  গেল ৩০ মে ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে পৌর এলাকার ক্ষতিগ্রস্থ ১৩শত পরিবারের মাঝে ১০ কেজি করে ১৩ টন চাউল বিতরণ করেন পার্বত্য প্রতিমন্ত্রী।

 

এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ঘূর্ণিঝড় মোরা’র আঘাত উপকূলীয় অঞ্চলের পাশাপাশি বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এই ক্ষতির কারণে এই অঞ্চলের প্রায় মানুষের সৃজিত ঘর-বাড়ি, ফসলাদি ও ফলজ-বনজ বাগান নষ্ট হয়ে গেছে। আপনাদের অনেক বেশি ক্ষয়-ক্ষতির সংবাদ পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের দেখাশুনা ও খোঁজখবর নেওয়ার জন্য পাঠিয়েছেন। সকলের সার্বিক সহযোগিতায় আপনাদের সকল সমস্যা পর্যায়ক্রমে আমরা সমাধান করবো।

 

তিনি আরো বলেন, ১৯৭১ সালে পাকিস্তানী বাহিনীর সাথে যুদ্ধ করে মাত্র ৯ মাসে যে জাতি দেশ স্বাধীন করতে পারে, সে জাতি এ রকম মোরা’র মতো ঘূর্ণিঝড়ের আঘাতে সহজেই দুর্বল হয়ে পড়তে পারে না। এ বাঙ্গালি জাতি বাস্তবতার সাথে সংগ্রাম করে বাঁচতে জানে। তিনি ক্ষতিগ্রস্থদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার আশস্ত করেন।

 

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ঘূর্ণিঝড় মোরা’র আঘাতের পর গেল ৩১ মে জেলা প্রশাসকের জিআর ক্যাশ তহবিল থেকে তাৎক্ষণিক ভাবে ৩০ হাজার টাকা ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। আলীকদম উপজেলায় ৩০৫৪ পরিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম জানান, লামা পৌরসভায় ঘূর্ণিঝড়ের আঘাতে ২২৫০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। এব্যাপারে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু বলেন, লামা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যুৎ এবং যোগাযোগ বিচ্ছিন্নের কারণে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য আমরা এখনো নিরুপন করতে পারি নাই। ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ