• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ পাহাড়ীরা ত্রাণ নেয়নি

উছিংচা রাখাইন কায়েস : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2017   Sunday

রাঙামাটির লংগদু উপজেলায় স্থানীয় যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের হত্যার ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ীদের বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিলেও তা গ্রহন করেনি বলে জানা গেছে।

 

এদিকে,এ ঘটনায় পুলিশ  রোববার আরো ৫ জনকে আটক করেছে। এ নিয়ে এ ঘটনায় ১২জনকে আটক করা হয়েছে। 

 

রোববার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় তারা তিনটিলা বৌদ্ধ মন্দিরে আশ্রয় নেয়া সহিংসতা শিকার লোকজনদের সাথে কথা বলেন। নেতৃবৃন্দ এসময় ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ ও দোষীদের আইনের আওতায় এনে শান্তি দেওয়ার আশ্বাস প্রদান করেন। 

 

জেলা ত্রাণ ও পুর্ণবাসন কার্যালয় সূত্রে জানা গেছে, লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় এ পর্ষন্ত ২শ ১২ পরিবারের তালিকা করা হয়েছে। এসব ক্ষতিগ্রস্থ লোকজনদের ত্রাণ সহায়তা দিতে ২০ মেট্রিক টন চাউল ও ৬০ হাজার টাকা সহায়তা প্রদানের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে নিদের্শ দেয়া হয়েছে। 

 

অপরদিকে, তিনটিলা বৌদ্ধ মন্দিরে আশ্রয় নেয়া  ক্ষতিগ্রস্থ পাহাড়ী লোকজনদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিতে গেলেও তা গ্রহন করেনি। ক্ষতিগ্রস্থদের দাবী পূর্ণ নিরাপত্তা,উপযুক্ত ক্ষতিপূরণসহ ঘরবাড়ি নির্মাণ করে দিতে হবে।

 

রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান জানান, অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট মোয়াজ্জেম হোসেন ও আঠারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কুমার চাকমাসহ অন্যান্যরা তিনটিলা বৌদ্ধ বিহারে আশ্রিত ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সহায়তা বিতরনের জন্য ৬শ কেজি চাউল ও নগদ অর্থ দিতে যান। তবে আশ্রিতরা তা গ্রহনে আনাগ্রহ প্রকাশ করার কারণে চালগুলো তিন তিলা বৌদ্ধ বিহার অধ্যক্ষের কাছে রাখা হয়েছে।  

 

জানা যায়, অগ্নিসংযোগের ঘটনায় রোববার আরো ৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে আব্দুল হালিম, শাহ আলম, দিদার নামের তিন জনের নাম জানা গেছে। এ নিয়ে এ ঘটনায় ১২জনকে আটক করা হয়েছে। গেল শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে গেল শুক্রবার রাতে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩শথেকে ৪শ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে।

 

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, রোববার ৫জনসহ মোট ১২জকে আটক করা হয়েছে। অন্যদের আটকের জন্য অভিযান চলছে।

 

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইলের যৌথ খামার এলাকা থেকে রাঙামাটির লংগদু উপজেলা সদর ইউনিয়ন শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ায় চালিম মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়। গেল শুক্রবার এ ঘটনার জের ধরে পাহাড়ীদের চারটি গ্রামে হামলা,লুঠপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায়  আড়াই শতের অধিক ঘরবাড়ী আগুনে পুড়ে গেছে বলে পাহাড়ীরা দাবী করেছে। এ ঘটনায় উপজেলা লংগদু ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করলেও পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়ে উঠায় তা প্রত্যাহার করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ