• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বুুধবার স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের একটি কমিটি ঘটনাস্থলে যাচ্ছেন
লংগদুর অগ্নিসংযোগের ঘটনায় জাতীয় মানবধিকার কমিশনের তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2017   Tuesday

রাঙামাটি লংগদুতে ইউনিয়ন যুবলীগ নেতা নূরুল ইসলাম নয়নের নিহতের জের ধরে পাহাড়ীদের বাড়ীঘরে অগ্নিসংযোগের ঘটনা তদন্তের জন্য জাতীয় মানবধিকার কমিশন থেকে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সহিংস ঘটনায় মঙ্গলবার পুলিশ আরো ৩ জনকে আটক করেছে।


এদিকে, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র নেতৃত্বে ১৪ দল থেকে একটি কমিটি বুধবার লংগদু অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।


জানা গেছে, লংগদুর পাহাড়ীদের বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা তদন্তের জন্য সোমবার জাতীয় মানবধিকার কমিশন থেকে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি আগামী চার কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। কমিটিতে জাতীয় মানবধিকার কমিশনের সদস্য ও রাঙামাটি সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর বাঞ্ছিতা চাকমাকে আহ্বায়ক করা হয়। এছাড়া সদস্য সচিব করা হয় ঢাকার জাতীয় মানবধিকার কমিশনের সহকারী পরিচালক সাজ্জাদুর রহমান ও সদস্য হলেন কমিশনের রাঙামাটির আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক গাজী সালাহ উদ্দীন।


জাতীয় মানবধিকার কমিশনের সদস্য প্রফেসর বাঞ্ছিতা চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাতীয় মানবধিকার কমিশন লংগদুর ঘটনাটি অত্যান্ত গুরুত্বের সাথে দেখছে। সেজন্য কমিশন থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে।


এদিকে, ক্ষতিগ্রস্থদের সার্বক্ষনিক নিরাপত্তা দেয়ার জন্য পুলিশ প্রশাসন থেকে মানিকজোড় পাড়া এলাকায় মঙ্গলবার একটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এর আগে গেল সোমববার তিন টিলা বৌদ্ধ বিহার এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়।


লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিনুল ইসলাম জানান, লংগদু অগ্নিসংযোগ,লুঠপাট ও পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ গতকাল ভোরের দিকে আরো ৪জনকে আটক করেছে।


অপরদিকে, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র নেতৃত্বে ১৪ দল থেকে একটি কমিটি বুধবার লংগদুর অগ্নিসংযোগের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করতে যাচ্ছেন। পরিদর্শনকালে তারা সেখানে ক্ষতিগ্রস্থ পাহাড়ীদের সাথে কথাবার্তা বলা ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে বৈঠক করার কথা রয়েছে বলে জানা গেছে।


উল্লেখ্য, গেল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইলের যৌথ খামার এলাকা থেকে রাঙামাটির লংগদু উপজেলা সদর ইউনিয়ন শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ায় চালিম মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়। গেল নয়নের হত্যার জের ধওে শুক্রবার লংগদু সদরের তিনটিলা,পূর্ব ও পশ্চিম মানিকজোড় ছড়া ও বাত্যা পাড়া গ্রামে হামলা,লুটপাত ও অগ্নিসংযোগ চালানো হয়। এতে অন্ততপক্ষে আড়াই শতের অধিক ঘরবাড়ী আগুনে পুড়ে যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ