• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

লামায় সড়ক দূর্ঘটনায় নিহত ৪, আহত ২৫

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2017   Monday

বান্দরবানের লামায় ঈদের দিনে সড়ক দূর্ঘটনায় শিশু সহ ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। লামা-ফাঁসিয়াখালী সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় সোমবার বেলা সাড়ে ১০টায় এই দূর্ঘটনা ঘটে। 

 

নিহতরা হলেন আলীকদম নয়াপাড়া এলাকার আব্দু রহমানের ছেলে জাহেদুল ইসলাম (১০), মোঃ শফির ছেলে ছরোয়ার হোসেন (১২), পান বাজার এলাকার মোজাম্মেল হকের ছেলে আসাদ (১২) ও চকরিয়ার বেহুলা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মঞ্জুর আলম (৪২)। নিহতদের লাশ চকরিয়া সরকারী হাসপাতালে রয়েছে বলে মেডিকেল অফিসার ডাঃ শর্মিলা চৌধুরী নিশ্চিত করেছেন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।


আহতরা হলেন, অপু চাকমা (২৫), সুমিত বড়–য়া (৩৩), মিজান (৮), দেলোয়ার হোসেন (৪০) আব্দুল্লাহ (১৪), ছানা উল্লাহ (৮), নুর আলম (৬০), অনিল চন্দ্র দে (৩৭), হারুণ (৮), ইমন (১২), রিদা ত্রিপুরা (২৫), কপিল উদ্দিন (২৮), ওমর ফারুক (১২), রন্টু বড়–য়া (৩২), ওসমান ছরোয়ার (১২), রুকন উদ্দিন (২০), তন্ময় (৫০), নজরুল (১৬), রিমা (১৫) ও বাবুল পাল (২৮) সহ আরো ৫ জন। আহতরা চকরিয়া সরকারী হাসপাতাল, চকরিয়া সিটি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।


৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, জীপ গাড়ীটি আলীকদম থেকে যাত্রী বোঝাই করে চকরিয়া যাচ্ছিল। জীপ (চান্দের গাড়ী) গাড়ী নং ঢাকা-ল ২১২। গাড়ীতে কমপক্ষে ৫০ থেকে ৫৬ জন যাত্রী ছিল। পথে মিরিঞ্জায় পর্যটন এলাকায় এসে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে যায়। ২ জনের চকরিয়া হাসপাতালে, ১ জন চকরিয়া সিটি হাসপাতালে ও আরেকজন চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যায়।


গাড়ীর যাত্রী রিমন (১৫) ও কপিল উদ্দিন (১১) বলেন, গাড়ীর ড্রাইভার নুরুল আরেকটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ড্রাইভার গাড়ী থেকে নেমে পালিয়ে যায়। গাড়ীটিতে ৬০ থেকে ৭০ লিটার দেশীয় চোলাই মদ ছিল।


আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, দূর্ঘটনার মৃত্যুর খবর পেয়ে আলীকদম নয়াপাড়া ও পান বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসেছে। নিহতদের আত্মীয় স্বজনের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে আসছে।


এদিকে দূর্ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু। এছাড়া সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান উদ্ধার কাজে অংশ নেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ