• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

পাহাড় ধস ট্র্যাজিডি
মৃত্যুর কাছে আলিঙ্গন করলেও আলাদা করতে পারেনি তাদের

বিশেষ প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2017   Saturday

বড় বোন জুই মনি ছোট বোন জুমজুমিকে আকঁড়ে ধরেছে আবার স্নেহময়ী মা রুপালী তার দু্ই সন্তানকে ধরে রেখেছেন।  নিষ্ঠুর প্রকৃতির এই তান্ডবলীলায় তারা মৃত্যু কাছে আলিঙ্গন করেছে, কিন্তু তাদেরকে আলাদা করতে পারেনি পারিবারিক  দৃঢ় বন্ধন থেকে।


পাহাড় ধসে মাটি চাপা পড়ে নোয়াখালীর পুলিশ লাইনে কর্মরত সুভাষ চাকমার নিহত স্ত্রী রুপালী চাকমা(৩৫), বড় মেয়ে জুই মনি চাকমা(১৪) ও ছোট মেয়ে জুমজুমি(৪) এর মৃতদেহ উদ্ধারের সময় সেদিন এমন দৃশ্য অবতারনা হয়। এসময় সেখানে থাকা অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি, এমন মর্মান্তিক দৃশ্য দেখে।


গেল ১৩ জুন টানা বর্ষনে ভারী বর্ষনে মাটি চাপা পড়ে রাঙামাটি শহরের ভেদভেদীর যুব উন্নয়ন বোর্ড এলাকায় রুপালী চাকমা,জুই মনি চাকমা ও জুমজুমি চাকমা নিখোজ হয়।  পরদিন ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনদের সাথে নিয়ে দীর্ঘ তিন ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে তিন জনের নিতর দেহ উদ্ধার করে।

 

এর আগে গেল ১৩ জুন একই পরিবারের রামু সেনা নিবাসে কর্পোরাল পদে কর্মরত জীবন মিত্র চাকমার স্ত্রী সোনালী চাকমা ও তার দশ বছরের ছেলে অমিয় চাকমার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।

 

নিহত রুপালী চাকমা ও সোনালী চাকমা সম্পর্কের আপন বোন। পাশাপাশি বাড়ীতে তাদের বসবাস। পুলিশ সদস্য সুভাষ চাকমা তার স্ত্রী সোনালী চাকমা ও দুই মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।


উদ্ধার কাজে তৎপরতায় অংশ নেয়া ফায়ার সার্ভিসের টিম লিডার দিদার জানান, তিন জনের নিখোজ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন দীর্ঘ কয়েক ঘন্টা তৎপরতা  চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।


জীবন মিত্র চাকমা কান্না জড়িত কণ্ঠে বলেন, ঘটনার কথা শুনে গেল ১৩ জুন রাঙামাটিতে অাসেন। এসে দেখতে পান তার স্ত্রী ও সন্তান অার নেই। আর তার ভাইরা সুভাষ চাকমার  স্ত্রী ও দুই মেয়ে মাটি চাপা পড়ে  নিখোঁজ রয়েছে।


সুভাষ চাকমার ছোট ভাই অন্তত চাকমা জানান, তার ভাবী ও দুই বাচ্চার মৃত দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের লোকজন। এ ঘটনাটি খুবই বেদনা দায়ক। যা মেনে নেওয়া যায় না। স্ত্রী ও দুই মেয়েকে হারিয়ে এখন তার বড় ভাই এখন পাগল প্রায়।


তিনি আরো জানান, তার বড় ভাইয়ের দুই মেয়ে খুবই আদরের ছিল। ভাইয়ের বড় মেয়ে জুই মনি  লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীতে পড়তো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ