• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

মহালছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ নেতা আটক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2017   Tuesday

জেলার মহালছড়ির দূর্গম নোয়াপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি এবং সামরিক পোষাকসহ এক ইউপিডিএফ সংগঠককে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। আটক প্রীতি বিকাশ চাকমা (৪৩) ওরফে বসু চাকমা মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নোয়াপাড়া এলাকার পরিনয় চাকমার ছেলে বলে জানা গেছে।

 

পুলিশের সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি সেনা জোনের টহলদলের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালায়। এসময় একজনকে আটক করা গেলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতের কাছ থেকে দুটি দেশীয় তৈরি পিস্তল, ৮ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বই ও সামরিক পোষাক উদ্ধার করা হয়। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মহালছড়ি উপজেলা শাখার অর্থ সচিব বলে জানা গেছে। আটক প্রীতি বিকাশ চাকমাকে মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ইউপিডিএফ’র জেলা সংগঠক মাইকেল চাকমা জানান, রাতে অন্যায়ভাবে বাসা থেকে প্রীতি বিকাশ চাকমাকে আটক করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ