• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2017   Saturday

দেশের প্রথম বেসরকারী স্যাটেলাই টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার দুই দশক পূর্তি উপলক্ষে শনিবার রাঙামাটিতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেযর আকবর হোসেন চৌধুরী। এটিএন বাংলার রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম  শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ব্রাকের রাঙামাটি এড়িয়া ম্যানেজার সমীর কুন্ডু। অনুষ্ঠান শেষে কেক কেটে কাটেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। বক্তব্যে দেন রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রির্পোটার্স ইউনিটি সদস্য সত্রং চাকমা, সাংবাদিক ইউনিয়নের সদস্য হিমেল চাকমা, চ্যানেল আইয়ের প্রতিনিধি মনসুর আহম্মেদ।

 

এর আগে রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রাঙ্গন থেকে রাঙামাটি প্রেস ক্লাব চত্বর পর্ষন্ত আনন্দ শোভাযাত্রার বের করা হয়। 

 

বক্তারা বলেন এটিএন বাংলার প্রতিষ্ঠা না হলে দেশে স্যাটেলাইট টেলিভিশন শিল্প কখনোই বিকাশ হতো না। এটিএন বাংলার দেখানো পথ অনুসরণ করে আজ এ শিল্প দেশের অগ্রগতিতে বিরাট ভূমিকা রেখেছে। বিনোদন মূলক অনষ্ঠান প্রচার ও সম্প্রচার সাংবাদিকতায় দক্ষতা দিয়ে এখনো মান বজায় রেখেছে এটিএন বাংলা। এধারা অব্যাহত রেখে এটিএন বাংলা আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ