• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি সরকারী কলেজে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তি উৎসব

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2017   Sunday

রোববার খাগড়াছড়ির সরকারী কলেজে রবীন্দ্র- নজরুল জন্ম জয়ন্তি উদ্যাপন করা হয়েছে।

 

কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান। কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সবুর খানের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দীন, কলেজের উপাধ্যক্ষ মোঃ ইলিয়াছ খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা।

 

কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান,  খাগড়াছড়ি জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দীন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা ও প্রমূখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশিত হয়। এতে শিল্পিদের সাথে কলেজের অধ্যক্ষ ও জেলা প্রশাসক ও গান পরিবেশন করেন।

 

বক্তারা  প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে, পরিবারকে, সমাজ ও দেশ জাতিকে এগিয়ে নেওয়ার জন্যে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য চর্চ্চার জন্য আহবান জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান সকল ছাত্র-ছাত্রীকে ভবিষৎ জীবন গড়ার জন্য,  নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রকৃত গুণগত  শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে উন্নতির দিকে ধাবিত করে সকলকে এক সাথে মিলে মিশে ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ