• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলে ভেঙ্গে যাওয়া
যমুনাছড়ি প্রাথমিক বিদ্যালয় ভবন পূনঃনির্মানে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2017   Monday

প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলে  ভেঙ্গে যাওয়া বিলাইছড়ির যমুনাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন পুনঃ নির্মানের আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

জানা যায়,গেল ১৩ জুন প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলে দুর্গম বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়ন যমুনাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ভেঙ্গে যায়। খবর পেয়ে বিদ্যালয়টি পরিদর্শনে ছুটে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়সেন তংঞ্চঙ্গ্যা’সহ আওয়ামী লীগের নের্তৃবৃন্দরা। পরিদর্শনের পর বিদ্যালয়টির নাজুক অবস্থা দেখে ভবনটি পূনঃনির্মানের জন্য জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন পরিষদ চেয়ারম্যান। 

 

এদিকে, প্রতিশ্রুতী অনুসারে বিদ্যালয়টি পূনঃ নির্মানের জন্য  গত রোববার যমুনাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারেম বম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেডম্যান রিনলম বম পালমের হাতে জেলা পরিষদের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা তুলে দেন জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

 

এ সময় এ সময় জেলা আওয়ামীলীগের সদস্য ও বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংঞ্চঙ্গ্যা, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যা লাল তংঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ১৩১নং বল্লালছড়া মৌজার হেডম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরুন কান্তি তংঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি উজ্জল তংঞ্চঙ্গ্য প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ