• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ের ডায়রিয়া প্রকোপ, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2017   Saturday

কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ১ নং ওয়ার্ড উজানছড়িতে প্রায় ১০ জনের অধিক ডায়রিয়ার আক্রান্তের খবর পাওয়া গেছে। তৎমধ্যে ৭ জনকে শনিবার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

কাপ্তাই উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ উদ্দিন চৌধুরী জানান, ছড়ার পানি খেয়ে এই এলাকার বাসিন্দারা ডায়রিয়ার আক্রান্ত হয়েছেন। তিনি জানান অতি বর্ষনের ফলে উজান থেকে নেমে আসা পানি ছড়াতে যায়, সেই ছড়ার পানিতে বিভিন্ন জীবানু থাকে,এই এলাকার অধিকাংশ অধিবাসী ছড়ার পানি পান করে থাকে,ফলে এই এলাকায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।  কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ১ নং ওয়ার্ড উজানছড়িতে প্রায় ১০ জনের অধিক ডায়রিয়ার আক্রান্ত হয়েছে। তৎমধ্যে ৭ জনকে শনিবার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন  উজানছড়ি গ্রামের মেসিপ্রু মার্মা (৪৫), উমেচাই মার্মা(১৮), মংহ্লা মার্মা(১২), হ্লাহেউ মার্মা(৭), অংবাই মার্মা(৩৫), মাপাইউ মার্মা(৪০) এবং উহাঅংলা মার্মা(৩২)।

 

তিনি আরো জানান, ওই ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীরা গিয়ে ঘরে ঘরে পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরন করেছে এবং আক্রান্তদের খাবার স্যালাইন বিতরন করা হয়েছে। তিনি সকলকে বিশুদ্ধ পানি পান করার এবং পানি ফুঁটিয়ে খাবার পরামর্শ দেন।

 

এদিকে শনিবার কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ডায়রিয়ার আক্রান্তদের দেখতে যান এবং আক্রান্তদের খোজ-খবর নেন।

 

চিৎমরম ইউপি চেয়ারম্যান একই এলাকার বাসিন্দা খ্যাইসা অং মার্মা বলেন এই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ছড়ার পানি পান করে আসছে। হঠাৎ আজ কেনো তারা ডায়রিয়ার আক্রান্ত হলো সেটা স্বাস্থ্য বিভাগের লোকজন তদন্ত করে জানাতে পারবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ