• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়েরে সততা স্টোর কার্যক্রমের সফলতা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2017   Saturday

কাপ্তাইয়ে বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর কার্যক্রমের সফলতা পেয়েছে। বিক্রেতা বিহীন এই বিক্রয় কেন্দ্র থেকে পন্য ক্রয় করে শিক্ষার্থীরা নির্ধারিত ক্যাশ বাক্সে টাকা জমা রাখছে ।


ছাত্র ছাত্রীদের মাঝে সততা ও নৈতিকতা বৃদ্ধির লক্ষে দূর্নিতি দমন কমিশন সারাদেশের প্রতিটি উপজেলায় একটি বিদ্যালয়ে সততা স্টোর কার্যক্রম চালু করেছে। এরই অংশ হিসেবে গেল ২১ আগস্ট কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম চালু করা হয়। বিক্রেতা বিহীন এ সততা স্টোর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্টোরে রাখা টিফিন সামগ্রী নিয়ে খাতায় ক্রেতার নাম,পণ্য ও পণ্যের নাম লিখে নির্ধারিত ক্যাশ বাক্সে টাকা রাখছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া জানান, সততা স্টোরে দুদকের দেওয়া ১৫ হাজার টাকা থেকে ২৫০০ টাকার বিভিন্ন পন্য সামগ্রী রাখা হয়েছে। বৃহস্পতিবার ক্যাশ বাক্স খুলে দেখা গেছে সর্বমোট ১ হাজার ৭শ টাকা বিক্রি হয়েছে এবং স্টোরে রক্ষিত পণ্যের সাথে বিনোয়োগকৃত মুলধন এবং বর্তমান মুলধনে কোন গড়মিল খুজে পাওয়া যায়নি।
তিনি আরো জানান এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ সততার সাথে সততা স্টোর হতে পণ্য ক্রয় করেছে। যা বিদ্যালয়ের সকল শিক্ষকদের মুগ্ধ করেছে।


এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমীনুর রশিদ কাদেরী অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন দুদকের এই কার্যক্রম একজন শিক্ষার্থীকে সৎ,নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজ সচেতন ব্যক্তিজীবন গড়তে কার্যকর ভূমিকা রাখবে।


কাপ্তাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী বলেন কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততার উদাহরন সারা দেশের জন্য রোল মডেল হয়ে থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ