• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

জুরাছড়িতে ৮টি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম-প্রহরী নিয়োগ কার্যক্রম স্থগিত

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2017   Tuesday

জুরাছড়ি উপজেলার আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “দপ্তরী-কাম-প্রহরী” নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েংছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার স্বাক্ষরিত চিঠিতে এ স্থগিতের কথা উল্লেখ করা হয়েছে।

 

চিীঠতে বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত একটি বিভাগ এবং এ বিভাগের ৩য় ও ৪থর্  শ্রেণী সকল পদে নিয়োগের এখতিয়ান জেলা পরিষদে ন্যস্ত। পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগীয় প্রতিষ্ঠান তথা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “দপ্তরী-কাম-প্রহরী” পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি নীটিমালা বিভাগ হস্তান্তর নামা এবং পার্বত্য জেলা পরিষদের বিদ্যমান প্রবিধানের সাথে বিভিন্ন গরমিল লক্ষ করা যাচ্ছে। ফলে “দপ্তরী-কাম-প্রহরী” পদে নিয়োগের বিভিন্ন প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। বর্ণিত অবস্থায় এসব সংক্রান্ত সার্বিক বিষয়ে আরো গভীর ভাবে পর্যালোচনা পূর্বক পরিষদ কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা অত্যাবশ্যক।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও দপ্তরী-কাম-প্রহরী নিয়োগ কমিটির সভাপতি মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জেলা পরিষদের প্রেরিত পাওয়া বিষয়ে নিশ্চিত করেছেন।

 

উপজেলা শিক্ষা কমিটির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান রিটন চাকমা জানান, নীতিমালা অনুসারে জেলা পরিষদ এ নিয়োগ স্থগিত করতে পারেন না।

 

উল্লেখ্য, উপজেলার আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “দপ্তরী-কাম-প্রহরী” পদে নিয়োগ কার্যক্রম স্থগিতকৃত বিদ্যালয়ের মধ্যে রয়েছে হাজ্যামাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূয়াতলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামে মৈদং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়মইন জুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনতা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুবান বালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ