• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে রিড প্রকল্পের মা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2017   Wednesday

খাগড়াছড়িতে রিড প্রকল্পের আওতাভূক্ত দীঘিনালা উপজেলার নয়মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

নয় মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সমাবেশে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক প্রিয়বালা ত্রিপুরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুর্য্যশ্বের ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিতা ত্রিপুরা, চন্দ্র কিশোর ত্রিপুরা, জাবারাং এর রিড প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী দয়ানন্দ ত্রিপুরা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা এবং জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।  সমাবেশে প্রায় একশ জনের অধিক মা অংশগ্রহন করেন।

 

মা সমাবেশে রিড প্রকল্পের কার্যক্রম, কমিউনিটি রিডিং ক্যাম্প স্থায়িত্বকরণ, আইএটি ফলাফলের আলোকে ছাত্র-ছাত্রীদের বাংলায় পঠন দক্ষতা বৃদ্ধি এবং মাসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক এবং অভিভাবকদের করণীয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। মা সমাবেশ শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ২য় সাময়িক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয় এবং উপস্থিত অভিভাবকদেরকে অবহিত করা হয়।

 

উল্লেখ্য, ইউনাইটেট স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহয়োগিতায় রিড প্রকল্পের মাধ্যমে খাগড়াছড়ির তিন উপজেলা যথাক্রমে খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালা উপজেলার ৪৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেনির শিক্ষার্থীদের বাংলায় পঠন দক্ষতা বৃদ্ধির জন্য শেখানো হয়। এ প্রকল্পের মাধ্যমে প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বর্ণ জ্ঞান, শব্দ ভান্ডার, উচ্চারন, বোধগম্যতা ও সাবলীলতা শেখখানো হয়। এ প্রকল্পের কার্যক্রম প্রকল্পভূক্ত বিদ্যালয়ের ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বাংলায় পঠন দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ