• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়ি বি টি উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2017   Monday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বি টি (বঙ্গলতলী টিনতিলা) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী ও ৩০ বছর পূর্তি রোববার উদযাপিত হয়েছে।

 

 বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বি টি (বঙ্গলতলী টিনতিলা) উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জ্ঞান জ্যোতি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমা, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য রেমরিয়ানা পাংখোয়া, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, বাঘাইছড়ি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, বি টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম রাজ চাকমা। স্বাগত বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী জেমস্ চাকমা।

 

এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বি টি (বঙ্গলতলী টিনতিলা) উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন পরিষদ চেয়ারম্যান।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা, স্বাস্থ্য কৃষি’সহ দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে প্রত্যান্ত এলাকায় স্কুল নির্মাণ, বৃত্তি প্রদান, বিনামূল্যে বই বিতরণ’সহ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে শিক্ষিত জাতি গঠনে। সরকারের শিক্ষিত জাতি গঠনের স্বপ্নপূরনে আমাদের সকলের সহযোগিতা করতে হবে।

 

তিনি বলেন, দেশের চাহিদা পূরন করে বাইরের দেশে চাল রপ্তানি করে সরকার কৃষিখাতে বিপ্লব ঘটিয়েছে। যা কোন সরকার পারেনি।

 

 তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে আরো বলেন, নীতি নৈতিকতা সঠিক রেখে তোমরা উজ্জল ভবিষ্যতের স্বপ্ন দেখ।  কুকাজগুলো পরিহার করে ভালো কাজের প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারন আগামীতে তোমরাই এই দেশ পরিচালনা করবে। শিক্ষক অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটিদের নিয়ে এই জেলার শিক্ষার মান উন্নয়নে পরিষদের আয়োজনে সভা করারও ঘোষনা দেন জেলা পরিষদ চেয়ারম্যান। 

 

তিনি শিক্ষার্থীরা যাতে কোন ধরনের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হতে না পারে বা সাময়িক লাভের প্রত্যাশায় জঙ্গীবাদী বা মৌলবাদী কর্মকান্ডে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে শিক্ষক ও অভিভাবক’সহ সবাইকে সচেতন থাকার আহবান। 

 

তিনি বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নকলমুক্ত পরিবেশে সকল পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে পরিপূর্ণ আদর্শ মানুষ হওয়ার লক্ষ্য শিক্ষকদের আরো বেশী করে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ