• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে অনুষ্ঠিত হল কৃষক সমাবেশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2017   Saturday

শনিবার খাগড়াছড়িতে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

ডিপ্লোমা কৃষি বিদ ইনস্টিটিউশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জ্যোতি কিশোর ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কৃষি বিভাগের আহ্বায়ক এড.আশুতোষ চাকমা, এনডিসি আশরাফুল হাসান,সিনিয়র সহকারী পুলিম সুপার মোঃ তৈফিকুল ইসলাম, খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম,জেলা কৃষক লীগের সভাপতি সৌরভ তালুকদার।

 

মানিকছড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও বঙ্গবন্ধু কৃষি ডিপ্লোমা পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি উমা প্রসাদ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষক ক্যজপ্রু মারমা ও কৃষক শাহ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষি বিদ ইনস্টিটিউশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক নীতি ভূষন চাকমা। কৃষক সমাবেশ জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫ শতাধিক কৃষক সমাবেশে যোগদান করেন।


বক্তারা বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের কৃষকেরা কষ্ট করে ফসল ফলায়। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার বলে এ সরকারের সময়ে কৃষকেরা বিনা মূল্যে,স্বল্প মূল্যে ও ন্যায্য মূলে সার পাচ্ছে। ফলে কৃষকেরা ফসল পলাতে পারছে। দেশে উন্নয়নের কৃষকদের ভূমিকা অপরিসিম। তারা কষ্ট করে ফসল ফোলানোর কারনে দেশে খাদ্য অভাব নেই বললে চলে। তবে এ কাজে তাদের নিরলস ভাবে সহযোগিতা করছে সরকারের কৃষি বিভাগ।

 

ডিপ্লোমা কৃষি বিদ ইনস্টিটিউশনের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারন সম্পাদক নীতি ভূষন চাকমা তার স্বাগত বক্তব্যে বলেন কৃষি সম্প্রসারণ বিভাগে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা গণ বহু চড়াই উৎরাই পেরিয়ে আজকে এই অবস্থানে এসছে। অতীতে এক বা দুই বছর প্রশিক্ষণ দিয়ে ব্লক সুপারভাইরা কৃষকদের সেবা দিয়ে এলে সময়ের প্রয়োজনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডর অধীনে চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

 

অনুষ্ঠানে ডিপ্লোমা কৃষি বিদদের বেতনের ১০ম গ্রেড বাস্তবায়ন, সহাকরী কৃষি কর্মকর্তা পদে পাচঁ বছরের পরিবর্তে এক বছরে আনায়ন করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা ছয়টি দাবী নামা পেশ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ