• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীঘিনালায় এক নারীকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2017   Saturday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যম বোয়ালখালি এলাকায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম ইন্দ্রা দেবী চাকমা(৫৫)। এ ঘটনায় ঘাতক আলাউদ্দিন (৬৫)-কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা।

 

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০টায় দীঘিনালা উপজেলার মধ্যম বোয়ালখালীর গোপাল মেম্বার পাড়ায় একটি জমিতে ইন্দ্রা  দেবী চাকমা নাড়া (ধান তোলার পর ধান গাছের অবশিষ্ট অংশ) কাটতে জমিতে যান। এ সময় আলাউদ্দিন ইন্দ্রাকে বাধা দিলে দুজনরে মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আলাউদ্দিন ধারল অস্ত্র দিয়ে ইন্দ্রা দেবী চাকমাকে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলে ইন্দ্রা দেবী চাকমার মৃত্যু ঘটে। নিহত ইন্দ্রা দেবী চাকমা ৪ সন্তানের জননী। তার স্বামীর নাম মৃত সুরতী চাকমা। এ ঘটনায় স্থানীয় লোকজন ঘাতক আলাউদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

 

পুলিশ ও স্থানীয়রা আরো জানায়, ধান  চাষ হওয়া এই জমিটি ছিল স্থানীয় পাহাড়িদের। এ জমি বর্গা নিয়ে চাষ করেছিলেন আলাউদ্দিন। জমি থেকে ফসল ঘরে তোলা হলে জমিতে শুধু নাড়া অবশিষ্ট ছিল। ইন্দ্রা দেবী চাকমা সেই নাড়া আনতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটির পর এ ঘটনা ঘটেছে।


দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোঃ শামছুদ্দিন ভূইয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এদিকে ঘটনার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। সমাবেশ থেকে ঘাতকের ফাঁসি দাবী করা হয়।


অপরদিকে শনিবার সকালের দিকে খাগড়াছড়ি সদরের কলাবাগান এলাকায় পারভীন বেগম (২০) অপর এক গৃহ বধু   বিষপানে শনিবার সকালে আত্মহত্যা করে। তার স্বামীর নাম সুমন মিয়া (২৭)।স্বামী  দ্বিতীয়  বিয়ে করায় পারভীন অত্যাচার সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 


খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ