• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ করেছে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি
খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগের দুর্নীতি ও পরীক্ষা বাতিলের দাবীতে সোমবার হরতাল ও সড়ক অবরোধের ঘোষনা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2017   Sunday

সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সড়ক অবরোধের ডাক দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ও গেল ২৫ আগস্ট তারিখে নেয়া নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে এই হরতাল ডাকা হয়েছে।

 

পূর্ব ঘোষনা অনুয়ায়ী রোববার সকাল নয়টা শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলে দাবীতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ঘেরা কর্মসূচী পালন করার কথা ছিল এই কমিটির। এর আগে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পার্বত্য জেলা পরিষদ ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।


আন্দোলনকারীরা ১৪৪ ধারা ভঙ্গ করে উপজেলা পরিষদ থেকে জেলা পরিষদ ভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে এক সমাবেশ করে খাগড়াছড়ি সদর ্উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক চঞ্চু মনি চাকমা আগামী কাল সোমবার হরতাল ও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সড়ক অবরোধের ঘোষনা করেন।


এদিকে পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে রোববার সকাল ১১ টায় পরিষদের হল রুমে প্রেস ব্রিফিং করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। তিনি বলে সকল নিয়ম মেনে শিক্ষক পরীক্ষা নিয়োগ নেওয়া হয়েছে।


তিনি আরো বলেন, ২০১৩ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি মালা মেনে উপজেলা ভিত্তিক ফল প্রকাশিক হয়েছে। তিনি আরো জানান নিয়োগ কার্যক্রম সকল সরকারী নিয়োগ বিধি প্রবিধি অনুসরন করে পরিচালিত হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ